সূচিপত্র / Contents
বাঙালী জাতির উদ্ভব ও বিকাশ বিষয়ক সাজেশন ২০২৬
৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বাঙালী জাতির উদ্ভব ও বিকাশ বিষয়ক সাজেশন বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে বাঙালী জাতির উদ্ভব ও বিকাশ বিষয়ক সাজেশন পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই বাঙালী জাতির উদ্ভব ও বিকাশ বিষয়ক সাজেশন সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ
- সমগ্র বাঙালি জনগোষ্ঠী বিভক্ত— দুই ভাগে (প্রাক-আর্য বা অনার্য নরগোষ্ঠী ও আর্য নরগোষ্ঠী)।
- আর্যপূর্ব জনগোষ্ঠী মূলত বিভক্ত— চার ভাগে (নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় ও ভোটচীনীয়)।
- আর্যদের আগমনের পূর্বে এ দেশে বসবাস ছিল— অনার্যদের।
- বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে— অস্ট্রিক জাতি থেকে।
- বাঙালি জাতি গড়ে উঠেছে— অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে।
- বর্তমান বাঙালি জাতির পরিচয়— সংকর জাতি হিসেবে।
- বৈদিক যুগ বলে— আর্য যুগকে।
- আর্যদের ধর্মগ্রন্থের নাম— বেদ।
- বাংলার আদিম অধিবাসী হলো— অনার্য ভাষী শবর, পুলিন্দ, হাড়ি, ডোম, চণ্ডাল প্রভৃতি সম্প্রদায়।
- বাঙালির জনজীবন গড়ে উঠেছে— অন্তত দেড় হাজার বছরের অনুশীলন গ্রহণ বর্জন ও রূপান্তরের মাধ্যমে।
- আর্যগণ প্রথম উপমহাদেশে আগমন করে— আনুমানিক খ্রিষ্টপূর্ব ১৪০০ বা ১৫০০ অব্দে।
- আর্যজাতি ভারতে প্রবেশ করার পর প্রথমে বসতি স্থাপন করে— সিন্ধু বিধৌত অঞ্চলে।
- আর্য সংস্কৃতি সমধিক বিকাশ লাভ করে— পাল শাসনামলে।
- প্রাচীন কর্ণসুবর্ণ বলতে বোঝায়— আধুনিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদকে।
- অস্ট্রিক জাতি বঙ্গভূমিতে পদার্পণ করে— ইন্দোচীন থেকে আসাম হয়ে।
বাংলার প্রাচীন জনপদ
- বাংলার সর্বপ্রাচীন জনপদ -পুণ্ড্র।
- ‘বঙ্গ’ নামে দেশের উল্লেখ পাওয়া যায়— খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে।
- সর্বপ্রথম ‘বঙ্গ’ দেশের নাম পাওয়া যায়— ঋগ্বেদের ‘ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে।
- ‘আইন-ই-আকবরী’ গ্রন্থেও এর উল্লেখ রয়েছে।
- বাংলার আদি জনপদগুলোর জনগোষ্ঠীর ভাষা ছিল— অস্ট্রিক।
- বরেন্দ্র বলতে বোঝায়— উত্তরবঙ্গকে (বগুড়া ও রাজশাহী জেলার অনেকটা অঞ্চল)।
- রাজা শশাঙ্কের শাসনামলের পরে ‘বঙ্গদেশ’ যে কয়টি জনপদে বিভক্ত ছিল— ৩টি; (পুন্দ্র, গৌড় ও বঙ্গ)।
- বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়— ষষ্ঠ শতকে।
- প্রাচীন যেসব গ্রন্থে বঙ্গ দেশের নাম উল্লেখ পাওয়া যায়— ঋগ্বেদের ‘ঐতরেয় আরণ্যক’-এর শ্লোকে (২-১-১), মহাভারতে, পতঞ্জলির ভাষ্যে, ঋগ্বেদে, টলেমির লেখায়, কালিদাসের ‘রঘুবংশে’ এবং আবুল ফজলের ‘আইন-ই-আকবরী’ গ্রন্থে।
- প্রাচীনকালে ‘সমতট’ বলতে বুঝানো হতো— কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে।
- বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল— বঙ্গ।
- সিলেট প্রাচীন যে জনপদের অন্তর্গত— হরিকেল।
| প্রাচীন জনপদ | বর্তমান অঞ্চল |
| গৌড় | উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল, আধুনিক মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানের কিছু অংশ, চাঁপাইনবাবগঞ্জ। |
| বঙ্গ | বরিশাল, পটুয়াখালীর নিম্ন জলাভূমি, বৃহত্তর বগুড়া, পাবনা, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর কিছু অংশ। |
| পুণ্ড্র | বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা। |
| হরিকেল | সিলেট (শ্রীহট্ট), চট্টগ্রামের অংশবিশেষ। |
| সমতট | কুমিল্লা ও নোয়াখালী। |
| বরেন্দ্র | বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং পাবনা জেলা জুড়ে। |
| চন্দ্রদ্বীপ | বরিশাল। |