সাধারণ জ্ঞান

বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ বিষয়ে সাজেশন ২০২৬ | ৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশের জলবায়ু ওপরিবেশ বিষয়ে সাজেশন-নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
বাংলাদেশের জলবায়ু ওপরিবেশ বিষয়ে সাজেশন-নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ বিষয়ে সাজেশন ২০২৬

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বাংলা বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।

বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ

  • বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ইংরেজি নাম- Bangladesh Meteorological Department (BMD)।
  • বাংলাদেশে বর্তমানে ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে- ৪টি। চট্টগ্রাম, ঢাকা, রংপুর ও সিলেট।
  • সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র (SMRC) অবস্থিত- আগারগাঁও, ঢাকা।
  • বাংলাদেশের শীতলতম মাস- জানুয়ারি এবং উষ্ণতম মাস এপ্রিল।
  • বাংলাদেশের জলবায়ু মোটামুটি- সমভাবাপন্ন।
  • বাংলাদেশে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়- নাটোরের লালপুরে (১১৭.৫ সেমি) ও সর্বোচ্চ সিলেটের জৈন্তাপুরের লালাখালে (৬৩৭.৫ সেমি)।
  • বাংলাদেশে উপগ্রহ ভূ-কেন্দ্র- ৪টি। বেতবুনিয়া (রাঙামাটি), তালিবাবাদ (গাজীপুর), মহাখালী ও সিলেট।
  • বাংলাদেশে সব ধরনের পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়- ১ মার্চ ২০০২ (ঢাকা মহানগরে নিষিদ্ধ হয় ১ জানুয়ারি ২০০২)।
  • বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয়- ১৯৯২ সাল।
  • ঢাকা নগরীর শব্দদূষণের মাত্রা- ১১৫-১৭০ ডিবিআর
  • বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা- ২৬.০১ ডিগ্রি সেন্টিগ্রেড।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

আবহাওয়ার বৈচিত্র্যে স্থান:

  • উষ্ণতম স্থান: জালালপুর, নাটোর
  • শীতলতম স্থান: শ্রীমঙ্গল, মৌলভীবাজার
  • সর্বোচ্চ বৃষ্টিপাত: লালাখাল, জৈন্তাপুর, সিলেট
  • সর্বনিম্ন বৃষ্টিপাত: লালপুর, নাটোর

বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

  • মানুষের আর্থ-সামাজিক অবস্থার উপর প্রতিকূল প্রভাব রয়েছে এমন যে-কোনো প্রাকৃতিক ঘটনাই- প্রাকৃতিক দুর্যোগ।
  • প্রাকৃতিক দুর্যোগ বিভক্ত- ৩ ভাগে (কালবৈশাখী, ভূমিকম্প, নদী ভাঙন ইত্যাদি)।
  • বিশ্বে সংঘটিত বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগগুলো হলো- ঘূর্ণিঝড়/সাইক্লোন, জলোচ্ছ্বাস, খরা, বন্যা, সুনামি, টর্নেডো।
  • সাইক্লোন বা ঘূর্ণিঝড় শব্দটি এসেছে- গ্রিক ‘কাইক্লোস’ শব্দ থেকে, যার অর্থ সাপের কুণ্ডলী।
  • ১৯৭০ সালের জলোচ্ছ্বাসে বাংলাদেশে প্রাণহানি ঘটে- ৩ লাখ।
  • ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঝড়ে উপকূলীয় অঞ্চলে ত্রাণ তৎপরতার নাম- অপারেশন মান্না।
  • ১৯৯১ সালের ২৯ এপ্রিলে প্রলয়ঙ্করী ঝড়ে প্রাণ হারায় প্রায় দুই লক্ষ লোক।
  • ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশে আসা মার্কিন টাস্কফোর্সের নাম- অপারেশন সি-এঞ্জেল।
  • সুনামি (Tsunami) যে ভাষার শব্দ- জাপানি
  • ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম- স্পারসো (SPARRSO)
  • সিডর (SIDR) আঘাত হানে- ১৫ নভেম্বর ২০০৭। [সিডর সিংহলি ভাষার শব্দ, যার অর্থ ‘চোখ’]
  • ‘রিমাল’ শব্দের অর্থ বালু।
  • ওমানের নামকরণকৃত রিমাল ঝড় বাংলাদেশে আঘাত হানে ২৬ মে, ২০২৪।

 সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/