ইংরেজি

Right form of Verbs সাজেশন ২০২৬-৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

infobangla24.com
Right form of Verbs সাজেশন ২০২৬-নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

Right form of Verbs সাজেশন ২০২৬

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য Right form of Verbs সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে Right form of Verbs পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই Right form of Verbs সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।

 

Right অর্থ সঠিক, Form অর্থ আকার এবং Verb অর্থ ক্রিয়া। সুতরাং Right form of Verbs/ Correct form of Verbs অর্থ ক্রিয়ার সঠিক রুপ। এই topic টি completing sentence এর সাথে সম্পূর্নভাবে জড়িত।

Right form of Verbs সমাধান করার কৌশলঃ

  1. প্রথমত passage টি পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর নিশ্চিত হতে হবে যে Passage টি Present নাকি Past Tense এ আছে।
  2. Passage টি যদি Present Tense এ থাকে তাহলে সাধারণত উত্তর গুলো হবে Present Tense এ। এ ক্ষেত্রে কোন নিয়ম না আসলে মুলত verb1 অথবা verb+s/es হবে। subject যদি He, She, It সহ third person singular number হয় তাহলে verb + s/es আর Subject যদি I, We, You, They সহ Plural Numbder হয় তাহলে verb1 ব্যবহার হয়।
  3. Passage টি যদি Past tense এ থাকে তাহলে সাধারনত উত্তর গুলো হবে verb2 যদি কোন নিয়ম না আসে।

Use of Verb1 / use of present form of verbs

(Verb1 অথবা verb এর base form হওয়ার শর্ত সমুহঃ

1.Passage যদি Present হয় এবং Subject যদি (I, we, you, they সহ সমস্ত plural number অর্থাৎ বহুবচন) হয় আর যদি অন্য কোন নিয়ম না থাকে তাহলে Verb1 হবে।

2. যে কোন modal verb এর পর verb1 হবে। (modal verb = can, could, shall, should, will, would, may, might, must, need, dare, ought to, be to, is to, are to, am to, was to, were to, used to, be willing to, be able to, be going to, be supposed to, have to, has to, had to, had better, had rather, would better, would rather)

3.to এর পর verb1 হয়।

4.let + object + verb1 হয়।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

  • Use of Verb+s/es

Passage যদি Present হয় এবং Subject যদি (He, She, It, Neha সহ Third person singular number তবেই Verb+s/es হবে।

  • Use of (Verb+ing)
  1. সমস্ত preposition এর পর Verb + ing হয়। কিন্তু to এর পর verb1 হয়।
  2. যেকোন be verb এর পর verb+ing হয়। অর্থাৎ continuous tense এ be verb+verb+ing হয়।
  3. would you mind, what’s it like, look forward to, with a view to, get used to, devoted to, addicted to, close to, am used to, are used to, is used to, was used to, were used to, get used to, feel like, can not help, could not help, mind, worth, past, avoid, start এদের পর verb+ing হয়।
  4. একটি simple sentence এ যদি subject একটি থাকা সর্তেও একাধিক verb থাকে তাহলে মূল verb ব্যতীত “এ” অর্থে অন্যান্য verb এর সাথে ing হয়। কিন্তু উদ্দেশ্য বোঝালে অর্থাৎ তে প্রত্যয় যোগে to + verb1 হয়।
  5. বাক্যের শুরুতে গ্যাপ থাকলে Verb+ing হয়। ….. (read) book is good habit. (ans: reading) । তবে ইত অর্থে Verb3 হয়। তে অর্থে to verb1 হয়।
  6. While + verb + ing কিন্তু While + subject +(was/were) + Verb+ ing হয়। অর্থাৎ While এর পরই গ্যাপ থাকলে Verb+ing হয়। কিন্তু While এর পর Subject এর পর গ্যাপ থাকলে (was/were)+verb+ing হয়। Example: We saw her while …. (play) football. (playing) We saw her while Nahid …. (play) football. (was playing) We saw her while they…. (play) football. (were playing)

Use of Verb 2

  1. passage past হলে কোন নিয়ম না আসলে verb2 ব্যবহার হবে। সাধারণত অতীতের গল্প, কাহিনী, ঘটনা ইত্যাদি নিয়ে আলোচনা হলে Passage টি Past হবে।
  2. কোন sentence এ yesterday, last, ago, long ago, long since, once, formerly, the previous day, in the past, in those days, subject+wish, subject+fancy, এই রকম অতীত মূলক কোন word থাকলে verb2 ব্যবহার হবে।

Use of Verb3

  1. যে কোন Perfect Tense এ Have verb + Verb3 হয়। অর্থাৎ have verb এর পর Verb3 হয়।
  2. get, got, getting, to be, be, being, have, has, had, shall have, will have, should have, could have, might have এদের পর verb3 হয়।
  3. Modal be এবং Modal have এর পর verb3 হয়।
  4. Passive voice এ be verb এর পর verb+ing না হয়ে verb3 হয়।

 

এখন তাহলে Active and Passive নিয়ে একটু আলোচনা করা যাক…

  • Active Sentence: যে sentence এ verb এর কাজ subject করে বা করতে পারে বা করার সামর্থ থাকে সেই sentence কে Active sentence বলে।

Example: We build school. এখানে subject হচ্ছে We এবং verb হচ্ছে build. এই বাক্যে কাজ হলো স্কুল তৈরি করা যা subject করতে পারে। সুতরাং বাক্যটি Active.

  • Passive Sentence: যে sentence এ verb এর কাজ subject করেনা বা করতে পারেনা বা করার সামর্থ থাকেনা বরং করানো হয় সেই sentence কে Passive sentence বলে।

Example: Cricket game is called the gentle’s men game. এখানে subject হচ্ছে Cricket game এবং verb হচ্ছে call . এই বাক্যের কাজ হলো বলা বা ডাকা যা Subject করতে পারেনা। অর্থাৎ Cricket game বলতে বা ডাকতে পারেনা বরং Cricket game কেই বলা বা ডাকা হয়। যেহেতু বাক্যের কাজ subject করতে পারেনা বরং করানো হয়, সেহেতু sentence টি passive.

Passive sentence চেনার কৌশলঃ

ব্রাকেটের Verb এর পর Preposition থাকবে এবং subject বস্তুবাচক হবে তাহলে sentence টি passive হবে। মনে রাখতে হবে যে verb এর কাজ subject করবেনা বরং করানো হবে।

Passive করার নিয়মঃ

Active থেকে Passive এর অনেক নিয়ম থাকলেও Right form of Verb এ দুইটি নিয়ম ব্যবহার হয়।

  1. Be verb + Verb3 এখানে sentence এ be verb না থাকলে be verb হিসাবে am, is, are অথবা was, were ব্যবহার হয়। Passage present হলে am, is, are ব্যবহার হবে। Passage Past হলে was, were ব্যবহার হবে.
  2. Modal verb এর সাথে be যোগ করে verb3. অর্থাৎ sentence modal verb থাকলে তার সাথে be +verb3 করে passive করতে হয়।

Example:

Newspaper …….. (consider) the people’s parliament. উত্তর হবে is considered

Taj-Mahal ……. (build) by Shah-Jahan. উত্তর হবে was built.

The history may ….. (write) উত্তর হবে may be written.

 

[এখানে sentence দুইটিতে verb এর কাজ subject করেনা বরং করানো হয়। তাই বাক্য দুইটি passive হবে। ১ম sentence টি present হওয়ায় be verb হিসাবে am, is, are এর মধ্যে subject অনুযায়ী is ব্যবহার হইছে।]

২য় sentence টি past হওয়ায় be verb হিসাবে was, were এর মধ্যে subject অনুযায়ী was ব্যবহার হইছে।

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

Right form of Verbs এর কিছু গুরুত্বপূর্ণ Rules:

01: Lest + subject+(should/might) + Verb1 অর্থাৎ Lest + Subject এর পর (should/might) + Verb1 হবে।

Example: Read more lest you….(fail) in the exam. (ans: should fail/ might fail)

02: It is time/It is high time এর পর to+verb1 হয়। কিন্তু It is time/ It is high time এর পর subject থাকলে verb2 হয়।

Examples: It is high time ……. (study) ans: to study It is time we …… (control) it. Ans: controlled

03: so that (যাতে) so that + subject এর পর (can/could, may/might) + Verb1 হয়। so that এর আগের অংশ Present Tense হলে can/may+verb1 হবে। Past হলে could/might+verb1 হবে।

আবার (so….that = এতই…যে) so…..that + subject এর পর (can not/could not) + Verb1 হয়। so that এর আগের অংশ Present Tense হলে can not+verb1 হবে। Past হলে could not+verb1 হবে।

Example: He works hard so that he …. (succeed) in life. (ans: can succeed)

He worked hard so that he …. (succeed) in life. (ans: could succeed)

He is so weak that he …..(walk) (ans: can not walk)

He was so weak that he …..(walk) (ans: could not walk)

04: (As if/ as though = যেন) এদের আগের অংশ Present Indefinite হলে পরের অংশ Past Indefinite হবে। আগের অংশ past indefinite হলে পরের অংশ Past perfect হবে। মনে রাখতে হবে যে ব্রাকেটে (be) থাকলে সর্বদাই were হবে। Subject Singular হলেও were হবে এবং Subject plural হলেও were হবে।

Examples: He behaves as if he…… (know) everything. (ans: knew)

He behaved as if he ……..(know) everything. (ans: had known)

He behaves as if he …… (be) a teacher. (ans: were)

05: Since এর আগের অংশ Present Indefinite /Present Perfect হলে পরের অংশ Past Indefinite হবে। আগের অংশ Past Indefinite হলে পরের অংশ Past perfect হবে।

Example: Many years have passed since we … (meet) her. (ans: met)

Many years passed since we….. (meet) her. (ans: had met )

06: After/Before যুক্ত sentence এ দুটি tense থাকে। একটি হচ্ছে Past Indefinite অপরটি হচ্ছে Past Perfect. After অর্থ পরে। সুতরাং After এর পরে হবে Past Perfect, আগে হবে Past Indefinite.

Before অর্থ পূর্বে। সুতরাং Before এর পূর্বে হবে Past Perfect, পরে হবে Past Indefinite.

Examples: The patient had died before the doctor came. The patient died after the doctor had come.

07: কোন sentence এ Usually, daily, regularly, generally, always, sometimes, often, everyday, frequently, occasionally, normally, থাকলে sentence টি present Indefinite হয়। অর্থাৎ verb1/verb+s/es.

08: কোন sentence এ now, at this moment, at present, nowadays, at this time, day by day, currently থাকলে Present Continuous হয়। (am, is, are) + verb+ ing হয়।

09: কোন sentence এ just, just now, recently, already, ever, lately, yet,in the meantime থাকলে Present Perfect Tense হয়। (have/has) + Verb3.

10: কোন sentence এ by this time, by morning, by Sunday থাকলে Future Perfect হয়।

 11: (If-যদি… তাহলে)

  • If+ Present Indefinite, Future Indefinite. (If you read more, you will make a good result.)
  • If+ past indefinite, Past conditional (past conditional=subject+(would/could/might)+verb1)

Example: If you worked hard, you would prosper in life.

  • If+Past perfect, Perfect conditional (Perfect conditional = subject + would have/ could have/might have+verb3. (If you had worked hard, you would have prospered in life)

Note: sentence এর শুরুতেই had থাকলে If এর মত কাজ করে।

  • Had + Subject+ others, Past conditional (Had I much money, I would help the poor.)
  • Had+ subject +Verb3 + others, Perfect conditional. (had I been the rich man, I would have helped the poor.)

12: কোন কাজ করতে না করতেই আর একটি কাজ শুরু হবে। কোন ঘটনা ঘটতে না ঘটতেই আর একটি ঘটনা ঘটে যাবে। এমনটা বোঝাইতে No sooner had…..than অথবা Hardly had……when/before অথবা scarcely had….. when ব্যবহার হয়।

এখানে Than/When/before এর আগের Verb টি হবে Verb3 এবং পরের Verb টি হবে Verb2.

13: Subject -Verb -Agreement অনুযায়ী Subject singular হলে verb singular হবে।

  • Subject Plural হলে Verb plural.
  • Singular subject= He, she, it সহ third person singular number অর্থাৎ কোন কিছুর একটি
  • Plural subject= You, we, they সহ সমস্ত বহুবচন। অর্থাৎ কোন কিছুর একাধিক।
  • Singular verb: যে সব verb এর শেষে s/es থাকবে । (Examples: is, was, has, does, verb+s/es, goes, eats, reads, walks, writes, studies, touches, stands, looks, etc)
  • Plural verb are, were, have, do সহ সমস্ত verb1 কে Plural Verb বলে।
  • কয়েকটি verb1 (go, come, sit, stand, run, walk, write, read, listen, hear, look, say, get, etc)

Note:

মনে রাখতে হবে যে You এর পর সবসময় Plural verb ব্যবহার হয়। (I=আমি) যদিও singular subject, তবুও সবসময় (I=) এর জন্য plural verb ব্যবহার হয়। (I=) এর জন্য একটি মাত্র singular verb ব্যবহার হয় সেটি হলো was.

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/