ইংরেজি

Article সাজেশন ২০২৬ | ৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

Article সাজেশন ২০২৬
Article সাজেশন ২০২৬

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে Article পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই Article সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।

নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা নির্দেশ করার জন্য ব্যবহৃত A, An, এবং The কে Article বলে।

Article ২ প্রকার। যথাঃ 1. Indefinite Article

                                          2. Definite Article

  1. Indefinite Article: A এবং An দ্বারা যখন কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয় তাকে Indefinite Article বলে।
    • যেমনঃ
      • An honest man always speaks the truth. (একজন সৎ মানুষ সর্বদা সত্য কথা বলে)
      • I saw a man who was walking on this road. (একজন মানুষকে দেখলাম যে রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছিলো)
      • I saw a bird flying in the sky. He is a European. (আমি একটি পাখিকে আকাশে উড়িতে দেখলাম। তিনি একজন ইউরোপিয়ান)
      • He is eating an apple. (তিনি একটি আপেল খাচ্ছেন)

2. Definite Article: The দ্বারা যখন কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয় তাকে Definite Article বলে।

        • যেমনঃ
          • Neha is the daughter of Ashraful. (নেহা আশরাফুলের মেয়ে)
          • The sun gives us light. (সূর্য আমাদের আলো দেয়)
          • She is the most beautiful girl. (সে সবচেয়ে সুন্দরী মেয়ে)

Alphabet (বর্ণমালা) (Article শেখার আগে Alphabetজানতে হবে) 

ইংরেজিতে A থেকে Z পর্যন্ত মোট ২৬টি বর্ণকে Alphabet বা বর্ণমালা বলে।

Alphabet বা বর্ণমালা ২ প্রকারঃ

1.Vowel (স্বরবর্ণ): যেসব বর্ণ নিজে নিজেই উচ্চারিত হয় সেসব বর্ণকে Vowel (স্বরবর্ণ) বলে। Vowel ৫ টি— A, E, I, O, U।

2. Consonant (ব্যঞ্জনবর্ণ): যেসব বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারেনা বরং Vowel এর সাহায্যে উচ্চারিত হয় তাকে Consonant বলে। (B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z)।

[Note: Article শুধুমাত্র গণনা করা যায় এমন Noun বা Noun Phrase এর পূর্বে বসে।]

Use of Article & Cross (×):

 

 

Use of Articles (নিয়মাবলি)

01:

শব্দের শুরুতে consonant থাকলে তার পূর্বে a বসে এবং শব্দের শুরুতে vowel থাকলে তার পূর্বে an বসে।

    • Examples: a man, a pen, a book, a chair, an orange, an apple, an umbrella, an elephant।
    • কিন্তু প্রথম অক্ষর যদি H হয় এবং তার উচ্চারণ যদি (অ/এ) এর মত হয় অর্থাৎ H-এর উচ্চারণ যদি silent থাকে (h এর উচ্চারণ যদি না হয়) তাহলে তার পূর্বে an বসে। আবার vowel এর উচ্চারণ যদি (ইউ অথবা ওয়া) এর মত হয় তাহলে তার পূর্বে an না বসে a বসে।
    • Examples: an honest man, an hour, an honorable person, a university, a one TK note, a European।

02

  • অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর আগে a বসে এবং অপরিচিত ব্যক্তি বা পদবীর আগে a বসে।
    • Example: Once a man came here।

 03:

  • সংখ্যা ও পরিমাণবাচক শব্দের পূর্বে a বসে।
    • Examples: a dozen, a hundred, a million, a thousand, a score, a couple, a pair ইত্যাদি।

 04:

  • যখন half কোন পূর্ণ সংখ্যার পরে বসে, তখন half এর পূর্বে a বসে।
    • Example: We bought four and a half kg potato।

05:

  • কিছু phrase-এ সর্বদাই a বসে।
    • Examples: in a hurry, in a body, in a fix, in a nutshell, a lot, a lot of, many a, a good many, a good deal, a little ইত্যাদি।

06:

  • কোন ব্যক্তিকে নির্দিষ্ট অন্য কোন ব্যক্তির সাথে তুলনা করতে তার পূর্বে a/an বসে।
    • Examples: We think Nahid is a Nazrul Islam. He behaves as if he were a Rabindranath।

 07:

  • Abbreviation (শব্দ সংক্ষেপ) এর প্রথম অক্ষরটি consonant দিয়ে আরম্ভ হলেও উচ্চারণ vowel এর মত হলে তার পূর্বে an বসে। কিন্তু উচ্চারণ যদি consonant এর মত হয় তার পূর্বে a বসে।
    • Examples: an MP, an LLB, an MBBS, an MA, a BSc, a BA, a BRTC, an NTRC ইত্যাদি।

08:

কিছু word রয়েছে তার পূর্বে a/an বসে।

    • Examples: a headache, a cough, an interest, a hurry, a temper, a cold ইত্যাদি।

09:

  • নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বোঝাতে তার পূর্বে the বসে।
    • Examples: The red colored book is mine. The boys are playing. Look at the picture।

10:

  • প্রকৃতিতে যা একটি মাত্র আছে যেমনঃ পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আকাশ ইত্যাদির পূর্বে the বসে। তাছাড়াও নদী, সাগর, মহাসাগর, পর্বতশ্রেণি, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, ট্রেন, জাহাজ ইত্যাদির নামের পূর্বে the বসে।
    • Examples: The world, The Andamans, The Indian Ocean, The Padma, The Daily News, The east ইত্যাদি।

11:

  • সমগ্র শ্রেণি বা জাতিকে বোঝাতে তার পূর্বে the বসে।
    • Examples: The English are brave. The Indians are friendly with us. The poor are honest and happy।

12:

  • ক্রমিক সংখ্যা ও মাসের তারিখের পূর্বে The বসে। তাছাড়াও বিখ্যাত অট্টালিকা, রাজনৈতিক দল, সম্প্রদায়ের নাম, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, সমষ্টিবাচক দেশের নামের পূর্বে The বসে।
    • Examples: the first, The 16th April, The BNP, The USA ইত্যাদি।

13:

  • Superlative Degree এর পূর্বে The বসে। সাধারণত Adjective এর শেষে st/est এবং আগে most থাকলে তা Superlative Degree হয়।
    • Examples: The best, The most beautiful, The largest, The smallest, The richest ইত্যাদি।

14:

  • Noun + Of + Noun এর পূর্বে the বসে।
    • Examples: The son of Abdullah, The people of Bangladesh, The students of NUR EDUCATION HOME ইত্যাদি।

15:

Possessive-এর আগে ও পরে Article বসে না।

উদাহরণ:(×) My room,His (×) brother,(×) Their car

16:

ভাষা, দিন, রোগ, খাবার, খেলা, উৎসব, মাস, ঋতু, উপাসনা, ভবন, সংখ্যা, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, হাসপাতাল, মেলা, বাজার ইত্যাদি নামের পূর্বে সাধারণত Article বসে না।

17:

  • Pronoun, Adjective+(.), Verb, Adverb, Preposition, Conjunction ও Interjection-এর পূর্বে Article বসে না।

18:

  • Adjective ও Noun-এর মাঝে Article বসে।

উদাহরণ:A good boy,An honest man

19:

একই Noun বারবার ব্যবহার হলে প্রথমবার A/An বসে। এরপর The বসে।

20:

নির্দিষ্ট রোগের নামের পূর্বে The বসে।

উদাহরণ:The plague,The measles,The gout,The mumps

গুরুত্বপূর্ণ Note

  1. Article শুধুমাত্র Noun-এর পূর্বে বসে। Noun Phrase অর্থাৎ Adjective + Noun-এর পূর্বেও Article বসে।
  2. Article সাধারনত ঐ Noun এর পুর্বে বসে যা গননা করা যায় । যা গননা করা যায়না তার পুর্বে Article বসেনা।

Note: যে sentence এর verb plural হবে। সেই sentence এ verb এর পূর্বের গ্যাপে The বসবে।

ex: ……………..poor are honest.এখানে are হচ্ছে plural verb তাই the হবে।

Article মুলত sound এর নির্ভর করে। sound যদি vowel এর মত হয় তাহলে an হয় এবং sound যদি consonant এর মত হয় তাহলে a হবে।

 সর্বশেষ চাক্রির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/