বাংলা

কারক ও বিভক্তি সাজেশন ২০২৬ – তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

কারক ও বিভক্তি সাজেশন
কারক ও বিভক্তি সাজেশন

কারক ও বিভক্তি সাজেশন ২০২৬

কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক। কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে। কারক মোট ছয় প্রকার।

যথা—

১. কর্তৃকারক, ২. কর্মকারক, ৩. করণ কারক, ৪. সম্প্রদান কারক, ৫. অপাদান কারক ও ৬. অধিকরণ কারক। এখানে প্রতিটি কারক আলাদাভাবে আলোচনা করা হয়েছে।

বাংলা কারকে ব্যবহৃত বিভক্তি চিহ্ন

বিভক্তি একবচন বহুবচন
প্রথমা ৹, অ, এ, (য়), তে, এতে রা, এরা, গুলি (গুলো), গণ
দ্বিতীয়া ৹, অ, কে, রে (এরে), এ, য়, তে দিগে, দিগকে, দিগেরে, দের
তৃতীয়ী ৹, অ, এ, তে, দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক দিগের দিয়া, দের দিয়া, দিগকে দ্বারা, দিগ কর্তৃক, গুলির দ্বারা, গুলিকে দিয়ে, গুলো, দিয়ে*, গুলি কর্তৃক, দের দিয়ে*
চতুর্থী দ্বিতীয়ার মতো দ্বিতীয়ার মতো
পঞ্চমী এ (য়ে, য়), হইতে, থেকে*, চেয়ে*, হতে* দিগ হইতে, দের হইতে, দিগের চেয়ে, গুলি হইতে, গুলির চেয়ে, দের হতে*, দের থেকে*, দের চেয়ে*
ষষ্ঠী র, এর দিগের*, দের, গুলির, গণর, গুলোর
সপ্তমী এ, (য়), য়, তে, এতে দিগে, দিগেতে, গুলিতে, গণ্টে, গুলির মধ্যে,গুলোতে, গুলোর মধ্যে

তারকা চিহ্নিত (*) বিভক্তিগুলো এবং বন্ধনীতে লিখিত শব্দ চলিত ভাষায় ব্যবহৃত হয়।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

কারকের শ্রেণিবিভাগ

১. কর্তৃকারক

বাক্যের কর্তাকেই বলা হয় কর্তৃকারক। অর্থাৎ বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তৃকারক বলে। কর্তৃকারকে সাধারণত প্রথমা বা শূন্য বিভক্তি হয়ে থাকে। কর্তৃকারকটি সাধারণত বিশেষ্য বা সর্বনাম পদ হয়। যেমন— শামিম বাড়ি যায়। আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম। এগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল।

২. কর্মকারক

কর্তা যাকে অবলম্বন বা আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, তাকে বলা হয় কর্মকারক। যেমন— ডাক্তার ডাক। সে রোজ সকালে এক প্লেট ভাত খায়। শিক্ষককে জানাও। অসহায়কে সাহায্য কর।

৩. করণ কারক

করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। অতএব ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। যেমন— ফুলে ফুলে ঘর ভরেছে। ভেড়া দিয়ে চাষ করা অসম্ভব। চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।

৪. সম্প্রদান কারক

স্বত্ব ত্যাগ করে কাউকে কিছু দান করলে, তাকে সম্প্রদান কারক বলে। যেমন— ভিক্ষুককে ভিক্ষা দাও।

৫. অপাদান কারক

যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরব্ধ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকে অপাদান কারক বলে। যেমন— বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। জমি থেকে ফসল পাই। কাপড়টা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।

৬. অধিকরণ কারক

ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে বা যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, সৈ বিষয়, সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। এ কারকে সাধারণত ‘-এ’, ‘-য়’, ‘-য়ো’, ‘-তে’ ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়। যেমন— বাবা বাড়িতে আছেন। বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে। রাজীব বাংলা ব্যাকরণে ভালো। পুকুরে মাছ আছে।

৭. সম্বন্ধ কারক

যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে। এ কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ। এ কারকে শব্দের সঙ্গে ‘-র’, ‘-এর’, ‘-য়ের’, ‘-কার’, ‘-কের’ বিভক্তি যুক্ত হয়। যেমন— ফুলের গন্ধে ঘুম আসে না। আমার জামার বোতামগুলো একটু অন্যরকম। তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল।

কতিপয় গুরুত্বপূর্ণ কারকের উদাহরণ

বাক্য কারক ও বিভক্তি বাক্য কারক ও বিভক্তি

 অ, আ, এ

কপালের লেখা খণ্ডাবে কে অধিকরণে ষষ্ঠী
অর্থ অনর্থ ঘটায় কর্তায় শূন্য কুকর্মে বিরত হও অপাদানে সপ্তমী
অন্নহীনে অন্ন দাও সম্প্রদানে সপ্তমী কাজে মন দাও অধিকরণে সপ্তমী
অন্ধজনে দেহ আলো সম্প্রদানে সপ্তমী কলমের খোঁচা দিও না করণে ষষ্ঠী
অহংকারে পতন ঘটে করণে সপ্তমী গাড়ি স্টেশন ছাড়ল অপাদানে শূন্য
আমার যাওয়া হয়নি কর্তায় ষষ্ঠী গাছে কাঁঠাল গোফে তেল অধিকরণে সপ্তমী
আকাশে চাঁদ উঠেছে
অধিকরণে সপ্তমী
গায়ে মানে না আপনি মোড়ল
কর্তায় সপ্তমী
আষাঢ়ে বাদল নামে অধিকরণে সপ্তমী গুরুজনে কর নতি সম্প্রদানে সপ্তমী
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা কর্মে দ্বিতীয়া গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে সম্প্রদানে সপ্তমী
আমাকে যেতে হবে কর্তায় দ্বিতীয়া গৃহহীনে গৃহ দাও সম্প্রদানে সপ্তমী
আমার জামার বোতামগুলো একটু অন্য রকম সম্বন্ধে ষষ্ঠী গরুতে ঘাস খায় কর্তায় সপ্তমী
আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে অপাদানে সপ্তমী ঘাটে নৌকা বাঁধা আছে অধিকরণে সপ্তমী
এমন সুখের মরণ কয়জনে মরে কর্মে শূন্য ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল অধিকরণে সপ্তমী
এ বছর ভালো ফসল হয়েছে অধিকরণে শূন্য ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে অধিকরণে সপ্তমী
এ বাড়িতে কেউ নেই অধিকরণে সপ্তমী ঘোড়ায় গাড়ি টানে কর্তায় সপ্তমী
এ কলমে ভালো লেখা হয় না করণে সপ্তমী  
এ সুতায় কাপড় হয় না করণে সপ্তমী    

ক, গ, ঘ

   
কাননে কুসুমকলি সকলি ফুটিল
অধিকরণে সপ্তমী
   
কেন বঞ্চিত হব ভোজনে অপাদানে সপ্তমী    
কত ধানে কত চাল তা আমি জানি অপাদানে সপ্তমী    

 

চ, ছ, জ, ট, ড
বাক্য কারক ও বিভক্তি
ছেলেরা বল খেলে করণে শূন্য
চোরে না শুনে ধর্মের কাহিনী কর্তায় সপ্তমী
চোর পালালে বুদ্ধি বাড়ে কর্তায় শূন্য
চণ্ডীদাসে কয় শুন পরিচয় কর্তায় সপ্তমী
ছাগলে কি না খায় কর্তায় সপ্তমী
ছাদ দিয়া পানি পড়ে অপাদানে তৃতীয়া
ছাদে পানি পড়ে অপাদানে সপ্তমী
জলকে চল নিমিত্তার্থে চতুর্থী
জগতে কীর্তিমান হও সাধনায় করণে সপ্তমী
জিজ্ঞাসিব জনে জনে কর্মে সপ্তমী
জল পড়ে পাতা নড়ে কর্মে শূন্য
জাহাজ হতে দেখলাম অধিকরণে পঞ্চমী
টাকায় টাকা হয় অপাদানে সপ্তমী
টাকায় বাঘের দুধ মেলে করণে সপ্তমী
টাকায় কিনা হয় করণে সপ্তমী
টাকার লোভ ভালো নয় অপাদানে ষষ্ঠী
ডাক্তার ডাক কর্মে শূন্য
ডাক্তারকে ডাক কর্মে দ্বিতীয়া

ত, দ, ধ, ন

তিনি শুক্রবারে আসবেন অধিকরণে সপ্তমী
তিনি চট্টগ্রাম যাচ্ছেন অধিকরণে শূন্য
তোমায় যেতে হবে কর্তায় সপ্তমী
তোমার যাওয়া উচিত কর্তায় ষষ্ঠী
তিনি বাড়ি নেই অধিকরণে শূন্য
তিলে তেল হয় অপাদানে সপ্তমী
তিলে তেল আছে অধিকরণে সপ্তমী
তোমার দেখা পেলাম কর্মে ষষ্ঠী
ত্রিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে অধিকরণে শূন্য
তিনি ব্যাকরণে পণ্ডিত অধিকরণে সপ্তমী
দুঃখীকে দয়া কর সম্প্রদানে চতুর্থী
দীনে দয়া কর সম্প্রদানে সপ্তমী
দিব তোমা শ্রদ্ধা ভক্তি সম্প্রদানে শূন্য
দেশের সেবা কর সম্প্রদানে ষষ্ঠী
দশে মিলি করি কাজ কর্তায় সপ্তমী
ধর্মের কল বাতাসে নড়ে করণে সপ্তমী
ধোপাকে কাপড় দাও কর্মে দ্বিতীয়া
নদীতে মাছ ধরা সহজ নয় অধিকরণে সপ্তমী
নিজের চেষ্টায় রত হও করণে সপ্তমী
নৌকা আছে ঘাটে বাঁধা অধিকরণে সপ্তমী
নতুন ধানে হবে নবান্ন করণে সপ্তমী
নদীতে মাছ আছে অধিকরণে সপ্তমী

প, ফ, ব, ভ, ম

পাগলে কিনা বলে কর্তায় সপ্তমী
পাখি সব করে রব রাতি পোহাইল কর্তায় শূন্য
পরীক্ষা আসলে চোখে জল ঝরে অপাদানে সপ্তমী
পাতায় পাতায় পড়ে নিশির শিশির অধিকরণে সপ্তমী
পাছে লোকে কিছু বলে কর্তায় সপ্তমী
পুলিশ চোর ধরেছে কর্তায় শূন্য

 

বাক্য
কারক ও বিভক্তি
ছেলেরা বল খেলে করণে শূন্য
ছাদ দিয়া পানি পড়ে অপাদানে তৃতীয়া
ছাদে পানি পড়ে অপাদানে সপ্তমী
জলকে চল নিমিত্তার্থে চতুর্থী
জগতে কীর্তিমান হও সাধনায় করণে সপ্তমী
জিজ্ঞাসিব জনে জনে কর্মে সপ্তমী
জল পড়ে পাতা নড়ে কর্মে শূন্য
জাহাজ হতে দেখলাম অধিকরণে পঞ্চমী
টাকায় টাকা হয় অপাদানে সপ্তমী
টাকায় বাঘের দুধ মেলে করণে সপ্তমী
টাকায় কিনা হয় করণে সপ্তমী
টাকার লোভ ভালো নয় অপাদানে ষষ্ঠী
ডাক্তার ডাক কর্মে শূন্য
ডাক্তারকে ডাক কর্মে দ্বিতীয়া

ত, দ, ধ, ন

তিনি শুক্রবারে আসবেন অধিকরণে সপ্তমী
তিনি চট্টগ্রাম যাচ্ছেন অধিকরণে শূন্য
তোমায় যেতে হবে কর্তায় সপ্তমী
তোমার যাওয়া উচিত কর্তায় ষষ্ঠী
তিনি বাড়ি নেই অধিকরণে শূন্য
তিলে তেল হয় অপাদানে সপ্তমী
তিলে তেল আছে অধিকরণে সপ্তমী
তোমার দেখা পেলাম কর্মে ষষ্ঠী
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে অধিকরণে শূন্য
তিনি ব্যাকরণে পণ্ডিত অধিকরণে সপ্তমী
দুঃখীকে দয়া কর সম্প্রদানে চতুর্থী
দীনে দয়া কর সম্প্রদানে সপ্তমী
দিব তোমা শ্রদ্ধা ভক্তি সম্প্রদানে শূন্য
দেশের সেবা কর সম্প্রদানে ষষ্ঠী
দশে মিলি করি কাজ কর্তায় সপ্তমী
ধর্মের কল বাতাসে নড়ে করণে সপ্তমী
ধোপাকে কাপড় দাও কর্মে দ্বিতীয়া
নদীতে মাছ ধরা সহজ নয় অধিকরণে সপ্তমী
নিজের চেষ্টায় রত হও করণে সপ্তমী
নৌকা আছে ঘাটে বাঁধা অধিকরণে সপ্তমী
নতুন ধানে হবে নবান্ন করণে সপ্তমী
নদীতে মাছ আছে অধিকরণে সপ্তমী

প, ফ, ব, ভ, ম

পাগলে কিনা বলে কর্তায় সপ্তমী
পাখি সব করে রব রাতি পোহাইল কর্তায় শূন্য
পরীক্ষা আসিলে চোখে জল ঝরে অপাদানে সপ্তমী
পাতায় পাতায় পড়ে নিশির শিশির অধিকরণে সপ্তমী
পাছে লোকে কিছু বলে কর্তায় সপ্তমী
পুলিশ চোর ধরেছে কর্তায় শূন্য

 

বাক্য কারক ও বিভক্তি
পরাজয়ে ডরে না বীর অপাদানে সপ্তমী
পাপে বিরত হও অপাদানে সপ্তমী
পাঠে মনযোগ দাও অধিকরণে সপ্তমী
ফলে বৃক্ষের পরিচয় করণে সপ্তমী
ফুলের গন্ধে ঘুম আসে না সম্বন্ধে ষষ্ঠী
বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে অধিকরণে সপ্তমী
বাবাকে বড্ড ভয় পাই অপাদানে দ্বিতীয়া
বনে বাঘ থাকে অধিকরণে সপ্তমী
বসন্তে কোকিল ডাকে অধিকরণে সপ্তমী
বাবা আজ বাড়ি নেই অধিকরণে শূন্য
বিপদে মোরে রক্ষা কর অপাদানে সপ্তমী
বিপদে আমি যেন না করি ভয় অপাদানে সপ্তমী
বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে কর্তায় সপ্তমী
বাঘে-মহিষে এক ঘাটে পানি খায় কর্তায় সপ্তমী
বেলা যে পড়ে এল জলকে চল নিমিত্তার্থে চতুর্থী
বাঁশি বাজে কর্তায় শূন্য
মেঘে বৃষ্টি হয় অপাদানে সপ্তমী
ভিখারীকে সাহায্য কর সম্প্রদানে চতুর্থী
ভূতকে আবার কীসের ভয়? অপাদানে দ্বিতীয়া

য, র, ল, শ, স, হ

যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় অপাদানে ষষ্ঠী
রতনে রতন চিনে কর্তায় সপ্তমী, কর্মে শূন্য
রেখ মা দাসেরে মনে কর্মে দ্বিতীয়া
রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন কর্মে শূন্য
লোভে পাপ, পাপে মৃত্যু অপাদানে সপ্তমী
লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় করণে তৃতীয়া
লোকে বলে কর্তায় সপ্তমী
লোকমুখে এ কথা শোনা যায় অপাদানে সপ্তমী
শিক্ষক ছাত্রদের পড়ান কর্মে ষষ্ঠী
শিকারি বিড়াল গোঁফে চেনা যায় করণে সপ্তমী
শিকারি কর্তৃক বাঘ নিহত হলো কর্মে শূন্য
সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা অধিকরণে সপ্তমী
সমিতিতে চাঁদা দাও সম্প্রদানে সপ্তমী
সোনার খাঁচায় রাখব তোমায় করণে ষষ্ঠী
সৎপাত্রে কন্যা দান কর সম্প্রদানে সপ্তমী
সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না অপাদানে সপ্তমী
সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় অধিকরণে সপ্তমী
সরোবরে পদ্ম ফোটে অধিকরণে সপ্তমী
সর্বভূতে ধন দাও সম্প্রদানে সপ্তমী
হাতে না মেরে ভাতে মারব করণে সপ্তমী
হাতের তৈরি জিনিস করণে ষষ্ঠী
হৃদয়ে বুদ বুদ যত অধিকরণে সপ্তমী
হালে যেমন তেমন মইয়ে তুফান অধিকরণে সপ্তমী

 সর্বশেষ চাক্রির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/