বাংলা

বাংলা ভাষা ও সাহিত্য সাজেশন ২০২৬ | ৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলা ভাষা ও সাহিত্য সাজেশন
বাংলা ভাষা ও সাহিত্য সাজেশন

বাংলা ভাষা ও সাহিত্য সাজেশন ২০২৬ ।

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, পরীক্ষায় আসার মতো বাছাইকৃত MCQ প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই বাংলা ভাষা ও সাহিত্য সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।

 ভাষারীতি

  • মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনিসমষ্টিকে বলে— ভাষা।
  • ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও জর্জ গ্রিয়ারসনের মতানুসারে বাংলা ভাষার উদ্ভব হয়েছে— মাগধী প্রাকৃত থেকে।
  • ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়সহ অধিকাংশের মতে বাংলা ভাষা উদ্ভবের সময়— খ্রিষ্টীয় দশম শতক।
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, বাংলা ভাষার উদ্ভব হয়েছে— গৌড়ীয় প্রাকৃত থেকে।
  • বাংলা ভাষার জন্ম— বঙ্গকামরূপী ভাষা থেকে।
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, বাংলা ভাষার উৎসকাল— সপ্তম শতক।
  • বাংলা ভাষায় কথা বলে— প্রায় ত্রিশ কোটি মানুষ।
  • মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা বিশ্বের— ষষ্ঠ বৃহত্তম ভাষা [সূত্র: নবম-দশম শ্রেণির ব্যাকরণ (শিক্ষাবর্ষ ২০২১) অনুযায়ী]।
  • বাংলা ভাষার আদি উৎস— ইন্দো-ইউরোপীয় ভাষা।
  • তৎসম শব্দ বেশি থাকে— সাধু ভাষায়।
  • সংস্কৃতি-বুৎপত্তিসম্পন্ন মানুষের ভাষাকে ‘সাধুভাষা’ বলে প্রথম অভিহিত করেন— রাজা রামমোহন রায়।
  • পৃথিবীর ভাষাগুলোকে ভাগ করা হয়— ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা পরিবারে বা বংশে।
  • বাংলা ভাষা যে ভাষা বংশ থেকে এসেছে— ইন্দো-ইউরোপীয়, শতম শাখা।
  • ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের শাখা দুটি— কেতুম ও শতম।
  • বাংলার আদি অধিবাসীগণ যে ভাষাভাষী ছিল— অস্ট্রিক।
  • বাংলা ভাষার নিকটতম আত্মীয়— অহমিয়া ও ওড়িয়া।
  • বাংলা ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে— ধ্রুপদি ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে।
  • বাংলা ভাষার বিবর্তিত রূপ— ইন্দো-ইউরোপীয়— ইন্দো-ইরানীয় —ভারতীয় আর্য —প্রাকৃত —বাংলা।
  • ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা— বাংলা।
  • বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে ঋণী— অপভ্রংশের কাছে।
  • ‘ধ্রুপদী’ ভাষা হিসেবে স্বীকৃত— সংস্কৃত ও পালি।
  • সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য যে পদে বেশি— ক্রিয়া ও সর্বনাম।

আরো বিস্তারিত

  • বাংলা ভাষায় গদ্যরীতি— ২টি।
  • বক্তৃতা ও সংলাপের জন্য যে ভাষা বেশি ব্যবহার করা হয়— চলিত ভাষা।
  • যে বাক্যটি প্রমিত চলিত রীতিতে লেখা হয়েছে— খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।
  • ‘দেখিয়া’ শব্দের চলিত রূপ— দেখে।
  • যে বাক্যটি প্রমিত চলিত রীতিতে গঠিত হয়েছে— নেচে নেচে চলে গিয়েছে।
  • ‘পার হইয়া’— এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে— পেরিয়ে।
  • চলিত ভাষারীতিতে কম ব্যবহৃত হয়— তৎসম শব্দ।
  • বাংলা সাধু ভাষার জনক— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
  • যে ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট— সাধু ভাষা।
  • কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে বলে— আদর্শ চলিত ভাষা।
  • বাংলা ভাষারীতির রূপ— দুটি।
  • ‘অদ্য’ শব্দটি যে ভাষারীতির উদাহরণ— সাধু।
  • ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়— সাধু ভাষারীতিতে।
  • ভাষার যে রীতি তদ্ভব শব্দবহুল— চলিত রীতি।
  • সাধুরীতিতে যে পদটির দীর্ঘরূপ হয় না— অব্যয়।

 

ভাষার একক / উপাদান / উপকরণ

ভাষার মূল উপাদান ধ্বনি
ভাষার ক্ষুদ্রতম একক
শব্দের মূল উপাদান
শব্দের মূল উপকরণ
শব্দের ক্ষুদ্রতম একক
ভাষার মূল উপকরণ বাক্য
ভাষার বৃহত্তম একক
বাক্যের মৌলিক উপাদান শব্দ
বাক্যের মূল উপাদান
বাক্যের মূল উপকরণ
বাক্যের ক্ষুদ্রতম একক

সাধু ও চলিত ভাষা

  • বাংলা ভাষার মৌলিক রূপ— ২টি; i. মৌখিক/কথ্য (চলিত ও আঞ্চলিক), ii. লৈখিক/লেখ্য (সাধু ও চলিত)।
  • চলিত ভাষা হলো— মুখের ও লেখার ভাষা।
  • সাধু ভাষা হলো— শুধু লেখার ভাষা।
  • সাধু ও চলিত ভাষার পার্থক্য— সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহারে (চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষেপিত থাকে)।
  • সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়— অব্যয়।
  • অঞ্চলভিত্তিক বা আঞ্চলিক ভাষাকে বলা হয়— কথ্য বা উপভাষা।

সাধু ও চলিত রীতির ক্রিয়া ও সর্বনাম পদের পার্থক্য

 

ক্রিয়া

সর্বনাম

শব্দ (বিশেষ্য ও বিশেষণ)

সাধু

চলিত

সাধু

চলিত

সাধু

চলিত

আসিও

এসো

 

আমাদিগকে

 

আমাদেরকে

 

তুলা

 

তুলো

 

করিলাম

 

করলাম

 

উহাকে

 

ওকে

 

বন্য

 

বুনো

 

করিয়া

 

করে

 

তাহার

 

তার

 

জুতা

 

জুতো

 

গিয়াছিলাম

 

গিয়েছিলাম

 

তাহাদের

 

তাদের

 

মস্তক

 

মাথা

 

দেখিয়া

 

দেখে

 

যাহাদের

 

যাদের

 

সর্প

 

সাপ

 

 

শব্দের শ্রেণিবিভাগ

ক. গঠনমূলক শ্রেণিবিভাগ

বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণিবিভাগ হতে পারে। যথা: ক. গঠনমূলক শ্রেণিবিভাগ, খ. অর্থমূলক শ্রেণিবিভাগ এবং গ. উৎসমূলক শ্রেণিবিভাগ। গঠন অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়।

যথা: ১. মৌলিক শব্দ ও ২. সাধিত শব্দ।

১. মৌলিক শব্দ:

যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন: হাত, বই, নাক, মা, তিন, কালো, ভাত, পথ, চল, মুখ, ভাই, নদ, ফুল, গোলাম, পাখি, গাছ, গোলাপ, লাল ইত্যাদি।

২. সাধিত শব্দ:

যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে।

উপসর্গযোগে: পরাজয়, উপহার, পরিচালক, গরমিল, উপকার ইত্যাদি।

প্রত্যয়যোগে: চলন্ত, পড়ন্ত, ঢাকাই ইত্যাদি।

সমাসযোগে: নীলপদ্ম, নীলাকাশ ইত্যাদি।

খ. অর্থমূলক শ্রেণিবিভাগ

অর্থানুসারে শব্দকে তিন ভাগে ভাগ করা যায়।

যথা : ১. যৌগিক শব্দ ২. রূঢ় বা রূঢ়ি শব্দ ৩. যোগরূঢ় শব্দ।

১. যৌগিক শব্দ : যেসব শব্দ প্রকৃতি ও প্রত্যয় যোগে গঠিত হয় এবং প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করলে যে সকল শব্দের অর্থ পাওয়া যায়, তাদের যৌগিক শব্দ বলে।

যেমন— গৈ + অক = গায়ক, অর্থ— গান করে যে; কৃ + তব্য = কর্তব্য, অর্থ— যা করা উচিত।

২. রূঢ় বা রূঢ়ি শব্দ : যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে।

যেমন— হস্তী = হস্ত + ইন = হস্ত আছে যার। কিন্তু প্রচলিত অর্থে হস্তী বলতে একটি পশুকে বোঝায়। বাঁশি = বাঁশ + ই = বাঁশ দিয়ে তৈরি। কিন্তু প্রচলিত অর্থে বাদ্যযন্ত্রকে বোঝায়।

৩. যোগরূঢ় শব্দ : সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন— পঙ্কজ = পঙ্কে জন্মে যা। পঙ্কে অনেক কিছুই জন্মে কিন্তু সাধারণত পঙ্কজ বলতে পদ্মফুলকে বোঝানো হয়।

গ. উৎসমূলক শ্রেণিবিভাগ

উৎস বা উৎপত্তি অনুসারে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা যায়।

যথা : ১. তৎসম শব্দ, ২. অর্ধ-তৎসম শব্দ, ৩. তদ্ভব শব্দ, ৪. দেশি ও ৫. বিদেশি।

উল্লেখ্য, নবম-দশম শ্রেণির নতুন ব্যাকরণ (শিক্ষাবর্ষ ২০২১) গ্রন্থে উৎস অনুসারে শব্দকে চার ভাগে ভাগ করা হয়েছে। অর্ধ-তৎসম শব্দ বাদ দেওয়া হয়। এখানে প্রত্যেকটি শব্দের আলোচনা করা হয়েছে।

 

১. তৎসম বা সংস্কৃত শব্দ

যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো রূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ।

যেমন— চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ভুবন, ধর্ম, পত্র, মনুষ্য, মস্তক, অন্ন, বস্ত্র, গৃহ, অশ্ব, মুক্তি, হস্তী, আকাশ, অরণ্য, বৃক্ষ, বায়ু, কৃষ্ণ, অঞ্চল, ডিম্ব, চন্দন, দধি, পুষ্প, লতা, শক্তি, ধূম্র, অপরাহ্ন, পূর্বাহ্ণ, বৈষ্ণব, কুৎসিত, নদী, দুঃখ, চিহ্ন, গৃহিণী, সাগর, চর্মকার, জ্যোৎস্না, পুত্র, ধূলি ইত্যাদি।

২. অর্ধ-তৎসম শব্দ

যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কিছুটা বিকৃত হয়ে বাংলা ভাষায় গৃহীত ও ব্যবহৃত হয়েছে, সেসব শব্দকে অর্ধ-তৎসম শব্দ বলা হয়।

যেমন— ছেরাদ্দ, ছিরি, গতর, ওষুধ, নেমন্তন্ন, মন্তর, জোছনা, বিষ্টি, গেরাম, কর্মআর, চন্দ, মস্থক, বোষ্টম, গিন্নী, কন্ন, কুচ্ছিত, খিদে, পেন্নাম, সূয্যি, পুরুত, চন্দর, কেষ্ট ইত্যাদি।

৩. তদ্ভব শব্দ

যেসব সংস্কৃত শব্দ যুগ-যুগান্তর ধরে বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে ও ব্যবহৃত হয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়।

উদাহরণ— কামার, পাখি, হাত, চামার, চাঁদ, কান, মাথা, পা, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া, পাখি, কুমির, সাপ ইত্যাদি।

৪. দেশি শব্দ

বাংলাদেশের আদি জনগোষ্ঠীর ভাষার যে শাব্দিক উপাদান এখনো বাংলা ভাষায় ব্যবহৃত হয়, সেগুলোকে দেশি শব্দ বলে।

যেমন— খেঁকশিয়াল, বাবুই, নেংটি, হাঁড়ি, হোল, হুতুম, খালুই, চাড়ি, চিমটা, ঝাটা, ঢেঁকি, পাতিল, বাখারি, বাতা, বিচালি, দরজা, সেঁউতি, ঢোল, কুলা, কদু, উচ্ছে, ইচড়, জলপাই, ফোঁপর, টেপারি, ধুন্দল, চাউল, লাউ, থানকুনি, থোড়, নটে, আমানি, মালপো, বাতাসা, জারুল, ধনিচা, নিসিন্দা, হোগলা, টেংরা, চেলা, পারশে, পোনা, বাটা, লেঠা, বিঠা, গজাল, কাতলা, কুড়ি, ট্যাঙ্গা, ডাব, ঝোল, ডোম, মুড়ি, বাদুড়, আলু, ডেলা, বড়শি, সড়কি, ঝাউ, ঝাল, ঝোল, ডিঙি, খড়, গঞ্জ, চোঙ্গা, ডাগর, পেট, ঝানু, ঝিনুক, ঢোল, টোপর ইত্যাদি।

৫. বিদেশি শব্দ

বিভিন্ন বিদেশি ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং বিকৃত কিংবা অবিকৃতভাবে ব্যবহৃত হচ্ছে সেসব শব্দকে বিদেশি শব্দ বলে। নিচে কিছু বিদেশি শব্দ প্রদত্ত হলো :

  • ফারসি শব্দ : আইন, কানুন, ফরিয়াদি, ফরমান, সালিশ, রপ্তানি, আয়না, জাদু, জামদানি, আওয়াজ, খোদা, জবানবন্দি, সিপাহী, হাঙ্গামা, পেরেশান, দারোগা, বান্দা, নালিশ, চশমা; জায়নামাজ, ঈদগাহ, নামাজ, রোজা ইত্যাদি।
  • আরবি শব্দ : আল্লাহ, ইসলাম, ঈমান, ওযু, কোরবানি, কুরআন, কেয়ামত, শরিফ, সিয়াম, গোসল, হালাল, হারাম, মহকুমা, রায়, নগদ, বাকি, উকিল, হজ, এজলাস, আদালত, জাহান্নাম, হাদিস, জান্নাত, মসজিদ, মহরম, মাতব্বর, মাফ, মাল, মালিক, তারিখ ইত্যাদি।
  • ইংরেজি শব্দ : অফিস, আফিম, স্কুল, ইউনিভার্সিটি, ইউনিয়ন, লাগেজ, জ্যাম, রেডিও, পুলিশ, পেনসিল, টেলিভিশন, ডায়েরি, হ্যান্ডবল, এজেন্ট ইত্যাদি।
  • পর্তুগিজ শব্দ : গির্জা, আনারস, আলপিন, পাউরুটি, চাবি, ইংরেজ, গুদাম, পাদরি, কার্তুজ, বোমা, বোতাম, পেঁপে, তামাক, গামলা, পেরেক, আলমারি, বালতি, পেয়ারা, বারান্দা, জানালা ইত্যাদি।
  • ফরাসি শব্দ : কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ, ক্যাফে, আঁতাঁত, বুর্জোয়া, গ্যারেজ, আঁতেল, ওলন্দাজ, পিস্তল, মাদাম, রেনেসাঁস, দিনেমার ইত্যাদি।
  • ওলন্দাজ শব্দ : ইস্কাপন, টেককা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি।
  • হিন্দি শব্দ : জিলাপি, খানা, ঝান্ডা, চাটনি, ফুচকা, ঝাল, পাটোয়ারি, পানি, টহল, বাচ্চা, চানাচুর, মিঠাই, কাহিনি, ধোলাই, লাগাতার, সমঝোতা, হালুয়া, খানাপিনা, সাচ্চা, নানা ইত্যাদি।
  • গুজরাটি শব্দ : খদ্দর, হরতাল, জয়ন্তি ইত্যাদি।
  • সিংহলি শব্দ : সিডর, বেরিবেরি ইত্যাদি।
  • পাঞ্জাবি শব্দ : চাহিদা, শিখ ইত্যাদি।
  • ইতালিয়ান শব্দ : সনেট, মাফিয়া, ম্যাজেন্টা, ম্যালেরিয়া, ম্যানেজার, পিয়ানো ইত্যাদি।
  • তুর্কি শব্দ : উজবুক, কুর্নিশ, কুলি, তালাশ, তোপ, বাবা, বাবুর্চি, মোগল, চাকু, কোর্মা, বেগম, কাঁচি ইত্যাদি।
  • চিনা শব্দ : চা, চিনি, লিচু, এলাচি, সাম্পান ইত্যাদি।
  • জাপানি শব্দ : রিকশা, হারিকিরি, প্যাগোডা, জুডো, হাসনাহেনা ইত্যাদি।
  • গ্রিক শব্দ : দাম, কেন্দ্র, সুরঙ্গ ইত্যাদি।

বাংলা ভাষায় ব্যবহৃত মিশ্র শব্দ

মিশ্র শব্দ উৎস ভাষা মিশ্র শব্দ উৎস ভাষা
আইনজীরী ফারসি + তৎসম হেডপণ্ডিত ইংরেজি + তৎসম
কালিকলম বাংলা + আরবি বেটাইম ফারসি + ইংরেজি
শাকসবজি তৎসম + ফারসি মাস্টারমশাই ইংরেজি + তদ্ভব
রাজাবাদশা তৎসম + ফারসি খ্রিষ্টাব্দ ইংরেজি + তৎসম
চৌহদ্দি ফারসি + আরবি হাটবাজার বাংলা + ফারসি
ডাক্তারখানা ইংরেজি + ফারসি শ্রমিক-মালিক তৎসম + আরবি
হেডমৌলভী ইংরেজি + ফারসি পকেটমার ইংরেজি + বাংলা

পারিভাষিক শব্দ

  • Rank — পদমর্যাদা
  • Hand out — জ্ঞাপনপত্র
  • Custom — প্রথা
  • Excise duty — আবগারি শুল্ক
  • Quarterly — ত্রৈমাসিক
  • Plagiarism — কুণ্ডিলকবৃত্তি
  • Co-opted — সহযোজিত
  • Manifesto — ইশতেহার
  • Corrigendum — শুদ্ধিপত্র
  • Code — সংকেত
  • Etiquette — শিষ্টাচার
  • Epicurism — ভোগবাদ
  • Ordnance — সমরাস্ত্র
  • Annex/Annexe — পরিশিষ্ট
  • Quota — যথাংশ
  • Township — উপশহর
  • Proscribe — বেআইনি ঘোষণা করা
  • Notification — প্রজ্ঞাপন
  • Null and void — বাতিল
  • Consumer goods — ভোগ্যপণ্য
  • Subconscious — অবচেতন
  • Acting — ভারপ্রাপ্ত
  • Anatomy — শারীরবিদ্যা
  • Morphology — শব্দতত্ত্ব
  • Comparative — তুলনামূলক
  • Philology — ভাষাবিদ্যা
  • Prothesis — আদিস্বরাগম
  • Defendant — বিবাদি
  • Book Post — খোলা ডাক
  • Executive — নির্বাহী
  • Divulge — প্রকাশ করা
  • Campaign — প্রচারাভিযান
  • Monitoring — পরিবীক্ষণ
  • Surgeon — শল্য চিকিৎসক

প্রতিদিনের সরকারী -বেসরকারী নিয়োগের বিস্তারিত জানতে ভিজিট করুন