লিঙ্গ পরিবর্তনের সাজেশন ২০২৬
৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য লিঙ্গ পরিবর্তনের বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে বাংলা ব্যাকরণ, লিঙ্গ পরিবর্তনের পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই লিঙ্গ পরিবর্তনের সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।
- লিঙ্গ শব্দটির অর্থ— চিহ্ন বা লক্ষণ।
- পুরুষ, স্ত্রী, জড় পদার্থ ও উভয় সম্প্রদায়ভুক্ত জাতি বোঝাতে যে চিহ্ন, লক্ষণ বা সংকেত ব্যবহার করা হয় তাকে— লিঙ্গ বলে।
- পুংলিঙ্গবাচক শব্দের শেষে স্ত্রী প্রত্যয় যোগ করে, স্ত্রীবাচক শব্দ আগে বা পরে বসিয়ে বা ভিন্ন শব্দ ব্যবহার করে— লিঙ্গান্তর করা হয়।
- ‘মানুষ মরণশীল’–এ বাক্যে ‘মানুষ’ শব্দটি— উভয়লিঙ্গ।
- ‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ— মালিনী।
- ‘গরীয়ান’ শব্দটির স্ত্রীবাচক শব্দ— গরিয়সী।
- ‘নাাটিকা’ যে অর্থে স্ত্রীবাচক শব্দ— ক্ষুদ্রার্থে।
- ‘মজুর’ শব্দের স্ত্রীবাচক শব্দ— মজুরনী।
- ‘কুহক’ শব্দের স্ত্রী-বাচক শব্দ— কুহকিনী।
- নিত্য স্ত্রীবাচক শব্দ— কুলটা।
- যে শব্দটির পুরুষবাচক রূপ নেই— সতীন।
- ‘ঠাকুর’ শব্দের লিঙ্গান্তর— ঠাকুরাণি।
- ‘সাথী’ শব্দটি যে লিঙ্গ— উভয়লিঙ্গ।
- নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ— সতীন।
- যে শব্দটির পুরুষবাচক শব্দ নেই— ডাইনি।
- ‘শুক’ শব্দের স্ত্রীবাচক শব্দ— সারী।
- যে পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে— ভাই।
- যেটি ‘পত্নী’ অর্থে স্ত্রীবাচক শব্দ— দাদি।
- ‘আমি’ শব্দটি যে লিঙ্গ— উভয়লিঙ্গ।
- ‘নিত্য স্ত্রীবাচক শব্দ— এয়ো।
সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/
লিঙ্গ প্রধানত চার প্রকার। যথা :
| পুংলিঙ্গ | যা দ্বারা শুধু পুরুষ জাতি বোঝায়। যেমন- বাবা, ছেলে, দাদা, কিশোর ইত্যাদি। |
| স্ত্রীলিঙ্গ | যা দ্বারা শুধু স্ত্রী জাতীয় শব্দ বোঝায়। যেমন- মা, বোন, নানি, দাদি ইত্যাদি। |
| উভয়লিঙ্গ | যা দ্বারা স্ত্রী-পুরুষ উভয় জাতিকেই বোঝায়। যেমন- পাখি, শিশু, সন্তান ইত্যাদি। |
| ক্লীবলিঙ্গ | যা দ্বারা পুরুষ বা স্ত্রী জাতির কোনোটিই বোঝায় না। যেমন- বই, ফুল, টেবিল, পর্বত ইত্যাদি।
|
বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবচক করা হয় না।
যেমন— নার্গিস আখতার একজন সহকারী শিক্ষক। নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি।
নিত্য পুরুষবাচক শব্দ
যে শব্দগুলোর কোনো স্ত্রীবাচক শব্দ হয় না সেগুলোকে- নিত্য পুরুষবাচক শব্দ বলে।
যেমন— রাষ্ট্রপতি, কাজী, কৃত্তিগীর, কবিরাজ, কেরানি, পুরোহিত, জামাতা, অকুতদার, কৃতদার, যোদ্ধা, ঢাকী, বিচারপতি, সেনাপতি প্রভৃতি।
নিত্য স্ত্রীবাচক শব্দ
নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রীবাচক শব্দ বোঝায়। নিত্য স্ত্রীবাচক শব্দের কখনো পুরুষবাচক শব্দ হয় না। যেমন— শাঁকচুন্নী, সতীন, ললনা, কুলটা, বিমাতা, কমলা, পোয়াতি, লক্ষ্মী, সজনি, সুজলা, সুফলা, অঙ্গনা, অন্তঃসত্ত্বা, গর্ভিণী, দাই, সধবা, সপত্নী, ডাইনি, বাইজি, সর্মা, কলঙ্কিনী, অরক্ষণীয়া, অসূর্যম্পশ্যা, এয়ো, অসতী, বন্ধ্যা, বারবণিতা প্রভৃতি।
পুরুষবাচক শব্দের শেষে ‘নি’ প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ
| পুরুষবাচক শব্দ | স্ত্রীবাচক শব্দ | পুরুষবাচক শব্দ | স্ত্রীবাচক শব্দ |
| গয়লা | গয়লানি | জেলে | জেলোনি |
| কামার | কামারানি | ধোপা | ধোপানি |
| কুমার | কুমারানি | বেদে | বেদেনি |
পুরুষবাচক শব্দের শেষে ‘ইনী’ প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ
| পুরুষবাচক শব্দ | স্ত্রীবাচক শব্দ | পুরুষবাচক শব্দ | স্ত্রীবাচক শব্দ |
| বিজয় | বিজয়িনী | তেজস্বী | তেজস্বিনী |
| নন্দন | নন্দিনী | কুহক | কুহকিনী |
যেসব পুরুষবাচক শব্দের দুটো বা তিনটি স্ত্রীবাচক শব্দ হয়
| পুরুষবাচক শব্দ | স্ত্রীবাচক শব্দ |
| পুত্র | কন্যা, পুত্রবধূ |
| দেবর | ননদ, ননদিনী, জা |
| ভাই | বোন, ভাবী |
| বন্ধু | বান্ধবী, বন্ধুপত্নী |
| শিক্ষক | শিক্ষিকা, শিক্ষয়িত্রী, শিক্ষক পত্নী |
| দাদা | দাদি, বৌদি |
| অভাগা | অভাগী, অভাগিনী |
| সুকণ্ঠ | সুকণ্ঠী, সুকণ্ঠা |
| সুকেশ | সুকেশিনী, সুকেশা |
| রজক | রজকী, রজকিনী |
| আচার্য | আচার্যা, আচার্যাণী |
| স্বামী | স্ত্রী, জায়া, ভার্যা |
স্ত্রীবাচক শব্দে ক্ষুদ্রার্থ প্রকাশ
| পুরুষবাচক শব্দ | স্ত্রীবাচক শব্দ |
| নাটক | নাটিকা |
| মালা | মালিকা |
| গীত | গীতিকা |
| পুস্তক | পুস্তিকা |
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ
১. যেসব পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে, স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে ‘ত্রী’ হয়। যেমন– নেতা-নেত্রী, কর্তা-কত্রী, শ্রোতা-শ্রোত্রী, ধাতা-ধাত্রী।
২. পুরুষবাচক শব্দের শেষে অতু, বান্, মান্, ঈয়ান থাকলে যথাক্রমে অতী, বতী, মতী, ঈয়সী হয়। যথা : সৎ-সতী, মহৎ-মহতী, গুণবান-গুণবতী, রূপবান-রূপবতী, শ্রীমান-শ্রীমতী, বুদ্ধিমান-বুদ্ধিমতী, গরীয়ান-গরীয়সী।
৩. কোনো কোনো পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। যেমন– সম্রাট-সম্রাজ্ঞী, রাজা-রানী, যুবক-যুবতী, শ্বশুর-শ্বাশুড়ী, নর-নারী, বন্ধু-বান্ধবী, দেবর-জা, শিক্ষক-শিক্ষয়িত্রী, স্বামী-স্ত্রী, পতি-পত্নী, সভাপতি-সভানেত্রী ইত্যাদি।
বিদেশি স্ত্রীবাচক শব্দ : খান-খানম, মরদ-জেনানা, মালেক-মালেকা, মুহতারিম-মুহতারিমা, সুলতান-সুলতানা।
নিত্য স্ত্রীবাচক শব্দ : সতীন, বিধবা, কুলটা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া ইত্যাদি।