বাংলা

বিরাম/যতি/ছেদচিহ্ন এর সাজেশন ২০২৬ | তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বিরাম যতি ছেদচিহ্ন সাজেশন ২০২৬- কর্মচারী নিয়োগের প্রস্তুতি
বিরামযতিছেদচিহ্ন সাজেশন ২০২৬- কর্মচারী নিয়োগের প্রস্তুতি

বিরাম/যতি/ছেদচিহ্ন এর সাজেশন ২০২৬ | তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বিরাম/যতি/ছেদচিহ্ন এর সাজেশন ২০২৬ বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে বাংলা ব্যাকরণের, বিরাম/যতি/ছেদচিহ্ন এর সাজেশন ২০২৬ পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই বিরাম/যতি/ছেদচিহ্ন এর সাজেশন ২০২৬ সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম/যতি/ছেদচিহ্ন

  • হৃদয়াবেগ প্রকাশে যে চিহ্ন ব্যবহৃত হয় — বিস্ময়সূচক চিহ্ন
  • বাংলা ভাষায় ব্যবহৃত / চিহ্নটিকে বলে — বিকল্প চিহ্ন
  • যে যতিচিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না — ব্র্যাকেট
  • বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্নের প্রচলন আছে — ১২টি
  • বাক্যে যে যতিচিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই — হাইফেন
  • উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত যে বিরামচিহ্ন ব্যবহৃত হয় — কোলন ড্যাশ *ান্তিক বিরামচিহ্ন — প্রশ্নচিহ্ন
  • একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে যে যতি চিহ্নটি ব্যবহৃত হয় — কোলন
  • বিরামচিহ্নের অপর নাম — ছেদ চিহ্ন
  • শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে যে বিরামচিহ্ন বসে — বিন্দু
  • বাক্যের পরিসমাপ্তি বোঝাতে যে চিহ্ন ব্যবহৃত হয় — দাঁড়ি
  • বাড়ি বা রাস্তার নম্বরের পর যে চিহ্নটি বসে — কমা
  • সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় — কমা
  • বাক্যে সেমিকোলন (;) থাকলে থামতে হয় — ১ বলার দ্বিগুণ সময়
  • সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য যে চিহ্ন ব্যবহৃত হয় — হাইফেন
  • যৌগিক ও মিশ্রবাক্যে পৃথকভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে যে বিরাম চিহ্ন ব্যবহৃত হয় — ড্যাশ
  • উদ্ধৃতি চিহ্ন — দুই প্রকার
  • উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে — কমা
  • কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে যে বিরামচিহ্ন বসে — সেমিকোলন
  • ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় — বিলুপ্ত বর্ণের জন্য

বিরামচিহ্নের বিবরণ, বিরতির সময়, ব্যবহার ও উদাহরণ

ক্রমিক ও বিরামচিহ্নের নাম বিরতির সময় ব্যবহার উদাহরণ
১. কমা বা পাদচ্ছেদ (,) এক বলতে যে সময় লাগে • বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগের জন্য পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক পদ এক সঙ্গে বসলে

• শেষ পদটি ছাড়া সবগুলোর পরে

• সম্বোধনের পর

• জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে

• উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ড বাক্যের শেষে)

• মাসের তারিখ লিখতে বার ও মাসের পর

• বাড়ি বা রাস্তার নম্বরের পর

• নামের পরে ডিগ্রিসূচক পরিচয় লিখতে

• সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প

• রশিদ, এদিকে এসো

• কাল যে লোকটি এসেছিল, সে আমার পূর্বপরিচিত

• সাহেব বললেন, ‘ছুটি পাবেন না’

• ১৬ পৌষ, বুধবার, ১৪৩০ সন

• ৬৮, নবাবপুর রোড, ঢাকা-১০০০

• ডক্টর মুহম্মদ এনামুল হক, এম.এ., পিএইচ. ডি.

২. উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন (” “) এক উচ্চারণে যে সময় লাগে বক্তার উক্তি প্রত্যক্ষ বা হুবহু ব্যবহারকালে শিক্ষক বললেন, “গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে”
৩. সেমিকোলন বা অর্থচ্ছেদ (;) এক দুইবার বলতে যে সময় লাগে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজনে এবং একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; এ মায়ার বাধন কি সত্যিই দুচ্ছেদ্য?
৪. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ (।) ১ সেকেন্ড বাক্যের পরিসমাপ্তি বোঝাতে শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে
৫. প্রশ্নবোধক বা জিজ্ঞাসা চিহ্ন (?) ১ সেকেন্ড কোনো কিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে তুমি কখন এলে?
৬. বিস্ময়সূচক চিহ্ন (!) ১ সেকেন্ড হৃদয়াবেগ প্রকাশ করতে আহা! কী চমৎকার দৃশ্য

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

৭. ড্যাশ (-) ১ সেকেন্ড যৌগিক বা মিশ্র বাক্যে দুই বা ততোধিক বাক্যের সংযোগ বোঝাতে তোমরা দরিদ্রদের উপকার কর—এতে তোমাদের সম্মান যাবে না—বাড়বে
৮. কোলন (:) ১ সেকেন্ড অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে সভায় সাব্যস্ত হলো: এক মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে
৯. কোলন ড্যাশ (:-) ১ সেকেন্ড উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগের পূর্বে যথা: পদ পাঁচ প্রকার :- বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া
১০. বিলুপ্তি বা লোপ চিহ্ন (‘) থামার প্রয়োজন নেই কোনো বর্ণ বিশেষের লোপ বোঝাতে মাথার ‘পরে জ্বলছে রবি (‘পরে = ওপরে)
১১. হাইফেন বা সংযোগ চিহ্ন (-) থামার প্রয়োজন নেই সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাতে এ আমাদের শ্রদ্ধা-অভিনন্দন, আমাদের প্রীতি-উপহার
১২. বন্ধনী চিহ্ন ({ } [ ] ( )) থামার প্রয়োজন নেই তিনটি চিহ্নই গণিতশাস্ত্রে ব্যবহৃত হয়। প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয় ত্রিপুরায় (বর্তমান কুমিল্লা) তিনি জন্মগ্রহণ করেন

 

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি