সাধারণ জ্ঞান

বাংলাদেশের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ঠ্য সাজেশন ২০২৬ | ৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ঠ্য সাজেশন ২০২৬
বাংলাদেশের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ঠ্য সাজেশন ২০২৬

বাংলাদেশের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ঠ্য সাজেশন ২০২৬

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য ভূ-প্রাকৃতিক বৈশিষ্ঠ্য সাজেশন বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে ভূ-প্রাকৃতিক বৈশিষ্ঠ্য সাজেশন পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই ভূ-প্রাকৃতিক বৈশিষ্ঠ্য সাজেশন সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।

ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য

  • বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত- ২০৩ সে. মি.
  • কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের বনভূমি থাকা প্রয়োজন- শতকরা ২৫ ভাগ।
  • বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম- সেন্টমার্টিন।
  • বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানায় নদীর নাম- নাফ নদী।
  • তামাবিল অবস্থিত- সিলেট।
  • সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি- ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা।
  • বাংলাদেশের বৃহত্তম দ্বীপ- ভোলা।
  • তিতাস উপজেলা অবস্থিত- কুমিল্লা জেলায়।
  • এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম যে জেলার অধিবাসী- লালমনিরহাট।
  • ‘হিমছড়ি’ যে শহরের উপকণ্ঠে অবস্থিত- কক্সবাজার।
  • বাংলাদেশের অবস্থান- ক্রান্তীয় অঞ্চলে।
  • বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত- বেলে পাথর, শেল ও কর্দম দ্বারা।
  • প্লাবন সমভূমি থেকে বরেন্দ্রভূমির উচ্চতা- ৬-১২ মিটার।
  • বরেন্দ্রভূমির মাটির রং ধূসর ও লাল বর্ণের।
  • মধুপুর গড় অবস্থিত- টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় এবং ভাওয়ালের গড় অবস্থিত গাজীপুর জেলায়।
  • সমভূমি থেকে মধুপুর ও ভাওয়ালের গড়ের উচ্চতা- ৩০ মিটার।
  • মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলের মাটির রং- লালচে ও ধূসর।
  • বাংলাদেশের প্লাবন সমভূমির আয়তন ১,২৪,২৬৬ বর্গ কিলোমিটার।
  • বরেন্দ্রভূমির আয়তন- ৯,৩২০ বর্গ কিলোমিটার।
  • প্লাইস্টোসিন কালের সোপানসমূহ গঠিত হয়েছিল- ২৫,০০০ বছর পূর্বে।
  • প্লাইস্টোসিন কালের যে অঞ্চলে সোপান গঠিত হয়- উত্তর পশ্চিমাঞ্চলে বরেন্দ্রভূমি, মধ্যভাগে মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশের  ভূ-প্রাকৃতির ৩ রূপ

  • সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চল (৮০%): পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এবং এদের অসংখ্য উপনদী ও শাখা নদীবাহিত এলাকা নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত। এ অঞ্চলের আয়তন ১,২৪,২৬৬ বর্গ কিমি।
  • প্লাইস্টোসিন কালের সোপান অঞ্চল (৮%): রাজশাহী বিভাগের বরেন্দ্রভূমি, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর, গাজীপুরের ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে সোপান অঞ্চল গঠিত।
  • টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল (১২%): রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার জেলার পূর্বাংশ, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ এবং সিলেট জেলার উত্তর ও উত্তর-পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাংশ নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত।

ভৌগোলিক অবস্থান

  • অবস্থান: বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণাংশে বা দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশ ২০°৩৪’ থেকে ২৬°৩৮’ উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮°০১’ থেকে ৯২°৪১’ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যবর্তী স্থানে অবস্থিত। পূর্ব-পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি ৪৪০ কিমি এবং উত্তর উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ দক্ষিণ-পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিমি।
  • প্রতিপাদ স্থান: ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
  • কর্কটক্রান্তি রেখা: বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা (ট্রপিক অব ক্যান্সার) অতিক্রম করেছে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার ওপর দিয়ে এ রেখা অতিক্রম করেছে।
  • ৯০° দ্রাঘিমা রেখা: শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও বরগুনা জেলার উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে।

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

বাংলাদেশের আয়তন ও সীমা

  • বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা- ৩২টি।
  • বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ভারতের সাথে- ৩০টি এবং মিয়ানমারকে ৩টি (সংশোধিত পাঠ্য অনুযায়ী ৩টি)।
  • ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা- ১টি (রাঙামাটি)।
  • বাংলাদেশের সীমান্তবর্তী যে যে জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই- বান্দরবান ও কক্সবাজার।
  • বাংলাদেশের যে বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই- ঢাকা ও বরিশাল বিভাগ।
  • বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য- ৫টি (পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়)।
  • ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলো হলো- আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুনাচল ও ত্রিপুরা।
  • ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয়- ৩টি রাজ্য (মণিপুর, নাগাল্যান্ড ও অরুনাচল)।
  • ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন- ৪টি রাজ্য (আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা)।
  • ভারতের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত দৈর্ঘ্য- ৪,১৫৬ কিমি।
  • ভারতের সাথে বাংলাদেশের অচিহ্নিত সীমান্ত দৈর্ঘ্য- ২ কিমি (ফেনীর মুহুরীর চরে ২ কিমি)।
  • বেরুবাড়ী সীমান্তে বাংলাদেশের যে জেলা অবস্থিত- পঞ্চগড়।

 

ভৌগোলিক উপনাম:

  • নদীমাতৃক দেশ/ভাটির দেশ/সোনালি আঁশের দেশ – বাংলাদেশ
  • ৩৬০ আউলিয়ার দেশ – সিলেট (নোট: মূল ছকে তথ্যের বিন্যাস অনুযায়ী)
  • বারো আউলিয়ার দেশ/বাণিজ্যিক রাজধানী/বাংলাদেশের প্রবেশদ্বার – চট্টগ্রাম
  • মসজিদের শহর/রিকশার নগরী – ঢাকা
  • বাংলার শস্যভাণ্ডার/বাংলার ভেনিস – বরিশাল
  • প্রাচ্যের ডান্ডি – নারায়ণগঞ্জ
  • হিমালয়ের কন্যা – পঞ্চগড়
  • সাগরকন্যা – কুয়াকাটা
  • পাহাড়ি কন্যা – বান্দরবান
  • সাগর দ্বীপ/দ্বীপের রানি/দ্বীপ জেলা – ভোলা
  • প্রকৃতির বা রূপের রানি – খাগড়াছড়ি
  • চায়ের দেশ/চায়ের রাজধানী – শ্রীমঙ্গল, মৌলভীবাজার
  • কুমিল্লার দুঃখ – গোমতী নদী
  • The Land of Coastal Beauty – বরগুনা

সীমান্তবর্তী স্থান, উপজেলা, জেলা, বিভাগ

অবস্থান স্থান উপজেলা জেলা বিভাগ
সর্ব উত্তরের জায়গীরজোত/বাংলাবান্ধা তেঁতুলিয়া পঞ্চগড় রংপুর
সর্ব দক্ষিণের ছেঁড়াদ্বীপ/সেন্টমার্টিন দ্বীপ টেকনাফ কক্সবাজার চট্টগ্রাম
দক্ষিণ-পূর্বের শাহপরীর দ্বীপ টেকনাফ কক্সবাজার চট্টগ্রাম
সর্ব পূর্বের আখাইনঠং থানচি বান্দরবান চট্টগ্রাম
সর্ব পশ্চিমের মনাকষা শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী
উত্তর-পূর্বের বার ঠাকুরি জকিগঞ্জ সিলেট সিলেট
দক্ষিণ-পশ্চিমের দক্ষিণ তালপট্টি শ্যামনগর সাতক্ষীরা খুলনা

বাংলাদেশের সমুদ্র উপকূল ও সীমা

  • সমুদ্র উপকূল বা জলসীমা: ৭১১ কিমি [৭১৬ কিমি (সূত্র: মানচিত্র ভূগোল)]
  • রাজনৈতিক সমুদ্রসীমা: ১২ নটিক্যাল মাইল
  • অর্থনৈতিক সমুদ্রসীমা: ২০০ নটিক্যাল মাইল
  • মহীসোপান: ৩৫৪ নটিক্যাল মাইল
  • মোট সীমানা: ৫,১৩৮ কিমি [৪,৭১২ কিমি (সূত্র: মানচিত্র ভূগোল)]
  • মোট স্থলসীমা: ৪,৪২৭ কিমি [৩,৯৯৫ কিমি (সূত্র: মানচিত্র ভূগোল)]

 

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/