Blog

প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল বিষয়ক সাজেশন ২০২৬ | ৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল বিষয়ক সাজেশন ২০২৬
প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল বিষয়ক সাজেশন ২০২৬

প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল বিষয়ক সাজেশন ২০২৬ |

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল বিষয়ক সাজেশন বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল বিষয়ক সাজেশন পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল বিষয়ক সাজেশন সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।

১. বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী

শাসনামল রাজধানী
প্রাচীন বাংলা মহাস্থানগড়
সুলতানী আমল সোনারগাঁও, গৌড়
মুঘল আমল সোনারগাঁও, ঢাকা
মৌর্য ও গুপ্ত বংশ গৌড় (১৪৫০-১৫৩৫)
আলাউদ্দিন হোসেন শাহ একডালা
গৌড় রাজ্যের/শশাঙ্কের কর্ণসুবর্ণ
খড়গ কুমিল্লার কর্মান্তবসাক
হর্ষবর্ধন কনৌজ
মৌর্যযুগ/পুঞ্জ জনপদ পুণ্ড্রনগর বাংলার (প্রাদেশিক)
প্রথম চন্দ্রগুপ্ত পাটলিপুত্র
ঈসা খান সোনারগাঁও
দেব রাজবংশ দেবপর্বত
বর্মদেব বিক্রমপুর
বুগরা খান লক্ষণাবতী
সেন আমল/লক্ষ্মণ সেন নদীয়া বা নবদ্বীপ
গুপ্ত রাজবংশ বিদিশা

 

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

প্রাচীন বাংলায় বিভিন্ন শাসনামল

মৌর্য শাসন

  • মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা: চন্দ্রগুপ্ত মৌর্য (৩২১ খ্রিষ্টপূর্বাব্দে)।
  • প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট: চন্দ্রগুপ্ত মৌর্য।
  • চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন: চাণক্য (যাঁর ছদ্মনাম কৌটিল্য)।
  • চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল: পাটলিপুত্র।
  • মহারাজ অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন: কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে।
  • মেগাস্থিনিস ছিলেন: চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রিক দূত।

গুপ্ত শাসন

  • গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা: প্রথম চন্দ্রগুপ্ত (৩২০ খ্রিষ্টাব্দে)।
  • গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা ছিলেন: প্রথম চন্দ্রগুপ্ত।
  • গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা: সমুদ্রগুপ্ত।
  • চীনা পরিব্রাজক ফা-হিয়েন ভারতবর্ষে আগমন করেন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে।

গৌড় শাসন

  • বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা: শশাঙ্ক।
  • হিউয়েন সাঙ বৌদ্ধধর্মের নিগ্রহকারী হিসেবে অভিহিত করেছেন: শশাঙ্ককে।
  • চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাঙ ভারতে আসেন: হর্ষবর্ধনের আমলে।
  • গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন: শশাঙ্ক।

পাল শাসন

  • পাল বংশের রাজাগণ বাংলায় রাজত্ব করেছেন: প্রায় চারশ বছর।
  • পাল রাজারা যে ধর্মাবলম্বী ছিলেন: বৌদ্ধ।
  • পাল বংশের প্রতিষ্ঠাতা: গোপাল।
  • নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহারের’ প্রতিষ্ঠাতা: রাজা ধর্মপাল।

 সেন শাসন

  • সেন বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা: হেমন্ত সেন।
  • সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম বা স্বাধীন রাজা: বিজয় সেন।
  • সেন বংশ ও বাংলার শেষ হিন্দু রাজা: লক্ষ্মণ সেন।
  • কৌলিন্য প্রথার প্রবর্তক: বল্লাল সেন।

 বাংলায় মুসলিম ও স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা

  • দাহির ছিলেন: সিন্ধু ও মুলতানের রাজা।
  • প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন: মুহাম্মদ-বিন-কাসিম।
  • গজনীর অধিপতি সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন: ১৭ বার।
  • সুলতান মাহমুদের সভাকবি ছিলেন: মহাকবি ফেরদৌসী।
  • ভারতে সর্বপ্রথম তুর্কী সাম্রাজ্য বিস্তার করেন: মুহাম্মদ ঘুরী।
  • প্রথম তরাইনের যুদ্ধ সংঘটিত হয়: ১১৯১ সালে।
  • দ্বিতীয় তরাইনের যুদ্ধে মুহাম্মদ ঘুরী পৃথ্বীরাজকে পরাজিত করেন: ১১৯২ সালে।
  • ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন: মুহাম্মদ ঘুরী।
  • বখতিয়ার খলজি বাংলা জয় করেন: ১২০৪ খ্রিষ্টাব্দে।
  • বাংলার মুসলমান রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে: সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে।

 

বাংলায় সুলতানি শাসন প্রতিষ্ঠা

  • ইবনে বতুতার আগমন ঘটে: ফখরুদ্দিন মুবারক শাহের রাজত্বকালে (১৩৪৬ খ্রিষ্টাব্দে)।
  • ইবনে বতুতা ছিলেন: মরক্কোর পর্যটক।
  • সর্বপ্রথম যে চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন: ফা হিয়েন।

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

 মুঘল শাসনামল

জহির উদ্দিন মুহম্মদ বাবর

  • মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা: সম্রাট বাবর।
  • পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়: ১৫২৬ সালে বাবর ও ইব্রাহীম লোদীর মধ্যে।
  • ১৫২৬ সালে ইব্রাহীম লোদীর সাথে সংঘটিত পানিপথের প্রথম যুদ্ধে বিজয়ের মাধ্যমে সূত্রপাত হয়: মুঘল সাম্রাজ্যের।
  • পানিপথ অবস্থিত: দিল্লির অদূরে অর্থাৎ ভারতের উত্তর প্রদেশের হরিয়ানা নামক স্থানে (দিল্লি ও আগ্রার মধ্যবর্তী যমুনা নদীর তীরে)।
  • সম্রাট বাবর রচিত আত্মজীবনীর নাম: তুযুক-ই-বাবর বা বাবরনামা।

 

নাসির উদ্দিন মুহম্মদ হুমায়ুন

  • বক্সারের নিকটবর্তী চৌসা নামক স্থানে শেরশাহ হুমায়ুনকে অতর্কিত আক্রমণ করেন: ১৫৩৯ সালে।
  • চৌসারের যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন কোনোক্রমে প্রাণ নিয়ে: দিল্লি পৌঁছেন।
  • সম্রাট হুমায়ুন ১৫৪০ সালে শেরশাহের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পরাজিত হন: কনৌজের যুদ্ধে।
  • পারস্য সম্রাটের সহায়তায় হুমায়ুন পুনরায় দিল্লি দখল করেন: ১৫৫৫ সালে।
  • বাংলাকে জান্নাতাবাদ বলে আখ্যায়িত করেন: সম্রাট হুমায়ুন।
  • ১৫৫৬ সালে দিল্লির অদূরে তাঁর নির্মিত দীন পানাহ দুর্গের পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে মৃত্যুবরণ করেন: সম্রাট হুমায়ুন।

 

শূর শাসন

  • শূর শাসনের সূত্রপাত করেন আফগান শাসক: শেরশাহ।
  • শেরশাহের মৃত্যুর পর সিংহাসনে বসেন: তার কনিষ্ঠ পুত্র জালাল খাঁ, ইসলাম শাহ উপাধি ধারণ করে।
  • ১৫৫৫ সালে হুমায়ুন সিকন্দর শাহকে পরাজিত করলে অবসান ঘটে: শূর শাসনের।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

শেরশাহ

  • ভারতবর্ষে পুরোপুরি ‘ঘোড়ার ডাক’ ব্যবস্থার প্রচলন করেন: শেরশাহ।
  • ভারতবর্ষে ‘দাম’ নামক বিশেষ মুদ্রার প্রচলন করেন: শেরশাহ।
  • পাট্টা (ভূমি স্বত্বের দলিল) ও কবুলিয়াত (চুক্তি দলিল) প্রথা চালু করেন: শেরশাহ।
  • গ্রান্ড ট্রাঙ্ক রোড মহাসড়ক নির্মাণ করেন: শেরশাহ।

মুঘল শাসন (দ্বিতীয় পর্যায়)

জালাল উদ্দিন মুহম্মদ আকবর

  • মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন: ১৪ ফেব্রুয়ারি ১৫৫৬ খ্রিষ্টাব্দে (১৩ বছর বয়সে)।
  • সম্রাট আকবরের পুরো নাম: জালাল উদ্দিন মুহম্মদ আকবর।
  • সম্রাট আকবর বাংলা বিজয় করেন: ১৫৭৬ সালে।
  • ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের রচয়িতা: আবুল ফজল।
  • সমগ্র বঙ্গ দেশ পরিচিত ছিল: ‘সুবহ-ই-বাঙ্গালাহ’ নামে (সম্রাট আকবরের সময়ে)।
  • ‘মনসবদারী প্রথা’ ও ‘দ্বীন-ই-ইলাহী’ (১৫৮২ খ্রিষ্টাব্দে) প্রবর্তন করেন: সম্রাট আকবর।
  • ‘জিজিয়াকর’ ও ‘তীর্থকর’ রহিত করেন: সম্রাট আকবর।
  • সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন: টোডরমল।
  • ‘অমৃতসর স্বর্ণমন্দির’ নির্মাণ করেন: সম্রাট আকবর।
  • বাংলা সনের প্রবর্তক: সম্রাট আকবর।
  • সম্রাট আকবরের সমাধি: সেকেন্দ্রায়।
  • বাংলাদেশে বার ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে: সম্রাট আকবরের সময়।
  • পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়: ১৫৫৬ সালে।

নূর উদ্দিন মুহম্মদ জাহাঙ্গীর

  • জাহাঙ্গীর সিংহাসনে অধিষ্ঠিত হন: ২৪ অক্টোবর ১৬০৫ খ্রিষ্টাব্দে।
  • নূরজাহান ছিলেন: সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী (যাঁর প্রকৃত নাম মেহেরউন্নিসা)।
  • আগ্রার দুর্গ নির্মাণ করেন: সম্রাট জাহাঙ্গীর।
  • সম্রাট জাহাঙ্গীর রচিত আত্মচরিত গ্রন্থের নাম: তুজুক-ই-জাহাঙ্গীর।

 

শাহজাহান

  • সম্রাট শাহজাহান ক্ষমতায় আসেন: ১৬২৭ খ্রিষ্টাব্দে।
  • পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি ‘আগ্রার তাজমহল’ নির্মাণ করেন: সম্রাট শাহজাহান (তাজমহলের স্থপতি ছিলেন ওস্তাদ ঈশা খাঁ)।
  • দিল্লির দরবারে শাহজাহানের নির্মিত অমর কীর্তি: দেওয়ান-ই-আম, দেওয়ান-ই-খাস।
  • আগ্রার জামে মসজিদ নির্মাণ করেন: সম্রাট শাহজাহান।
  • ‘Prince of Builders’ নামে খ্যাত: সম্রাট শাহজাহান।
  • সম্রাট শাহজাহানের নির্মিত সিংহাসনের নাম: ময়ূর সিংহাসন।
  • দিল্লিতে অবস্থিত ‘লাল কেল্লা’ নির্মাণ করেন: সম্রাট শাহজাহান।

 

আওরঙ্গজেব আলমগীর

  • আওরঙ্গজেব সিংহাসনে আরোহণ করেন: ২১ জুলাই ১৬৫৮ খ্রিষ্টাব্দে।
  • অতিশয় ধর্মপ্রাণ ছিলেন বলে সম্রাট আওরঙ্গজেবকে বলা হয়: ‘জিন্দাপীর’।
  • ‘ফতোয়া-ই-আলমগীরী’ রচনা করেন: সম্রাট আওরঙ্গজেব।
  • আওরঙ্গজেবের শাসনামলে বাংলার শাসনকর্তা ছিলেন: শায়েস্তা খান।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

মুহম্মদ শাহ ও দ্বিতীয় বাহাদুর শাহ

  • তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়: ১৭৬১ সালে (আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে)।
  • শেষ মুঘল সম্রাট ছিলেন: দ্বিতীয় বাহাদুর শাহ।
  • সিপাহী বিদ্রোহের পর ১৮৫৮ সালে দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয় এবং ১৮৬২ সালে মৃত্যুবরণ করলে তাঁকে সমাহিত করা হয়: রেঙ্গুনে (বর্তমান ইয়াঙ্গুনে)।

বাংলায় মুঘল ও নবাবী শাসন

সুবাদার ইসলাম খান

  • মুঘল প্রদেশ বা সুবার শাসনকর্তাকে বলা হতো: সুবাদার।
  • সুবাদার ইসলাম খান বাংলার সুবাদার নিযুক্ত হন: ১৬০৮ সালে।
  • ঢাকা বাংলার রাজধানী হয়: ১৬১০ সালে সুবাদার ইসলাম খানের শাসনামলে।
  • ঢাকার নাম সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে জাহাঙ্গীরনগর রাখেন: সুবাদার ইসলাম খান।

শাহ সুজা, মীর জুমলা ও শায়েস্তা খান

  • সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্রের নাম: শাহ সুজা (যিনি ১৬৩৯ সালে বাংলার সুবাদার নিযুক্ত হন এবং ঢাকার চকবাজারের ‘বড় কাটরা’ নির্মাণ করেন)।
  • মীর জুমলাকে সুবাদার নিয়োগ করেন: আওরঙ্গজেব।
  • কৃষকদের নিকট থেকে প্রথম রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন এবং রাজমহল থেকে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন: মীর জুমলা।
  • শায়েস্তা খান জাহাঙ্গীরনগরে সুবাদারের দায়িত্ব গ্রহণ করেন: ১৬৬৪ সালে।
  • শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন: ইসলামাবাদ।
  • পরী বিবি ছিলেন: শায়েস্তা খানের কন্যা (যাঁর আসল নাম ইরান দুখত)।
  • টাকায় আট মণ চাল পাওয়া যেত: শায়েস্তা খানের আমলে।
  • ঢাকায় ছোট কাটরা, হুসেনী দালান ও লালবাগের দুর্গ নির্মাণ করেন: শায়েস্তা খান।

বাংলার বারভূঁইয়া

  • বারভূঁইয়াদের নেতা ঈসা খান মুঘলদের বশ্যতা মেনে নেন: ১৫৯৭ সালে (তাঁদের রাজধানী ছিল সোনারগাঁওয়ে)।
  • ঈসা খানের পর বারভূঁইয়াদের নেতৃত্ব দেন: মুসা খান।
  • বারভূঁইয়াদের দমন করা হয়: সম্রাট জাহাঙ্গীরের সময়ে।
  • কেদার রায় ও চাঁদ রায়ের জমিদারি অঞ্চল ও রাজধানীর নাম: বিক্রমপুর, শ্রীপুর।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলায় নবাবী শাসন

মুর্শিদকুলী খান ও আলীবর্দী খান

  • বাংলার প্রথম নবাব এবং স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠাতা: মুর্শিদকুলী খান।
  • ১৭৪০ সালে গিরিয়ার যুদ্ধে সরফরাজ খানকে পরাজিত করে বাংলার মসনদ অধিকার করেন: আলীবর্দী খান (যাঁর প্রকৃত নাম মির্জা মুহম্মদ আলী)।
  • বর্গীরা বাংলায় ব্যাপক অত্যাচার করেছিল এবং বাংলায় মারাঠী বা বর্গী দমনে সবচেয়ে বেশি অবদান ছিল: আলীবর্দী খানের সময়ে।
  • আলীবর্দীর সময়ে বাংলার রাজধানী ছিল: মুর্শিদাবাদে।

সিরাজউদ্দৌলা ও পলাশীর যুদ্ধ

  • সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার সিংহাসনে বসেন: ১৭৫৬ সালের ১০ এপ্রিল (২৩ বছর বয়সে)।
  • পলাশীর যুদ্ধ হয়: ২৩ জুন ১৭৫৭ সালে (ভাগীরথী নদীর তীরে)।
  • পলাশীর যুদ্ধে নবাব ও প্রধান সেনাপতির নেতৃত্বে ছিলেন: মীরজাফর।
  • পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্বে ছিলেন: রবার্ট ক্লাইভ।
  • বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন: সিরাজউদ্দৌলা।

মীর কাসিম ও বক্সারের যুদ্ধ

  • পলাশীর যুদ্ধে পরাজয়ের পর বাংলার নবাব হন: মীরজাফর।
  • বক্সারের যুদ্ধ হয়: ২২ অক্টোবর ১৭৬৪ সালে।
  • বক্সারের যুদ্ধে পরাজিত হন: মীর কাসিম।

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/