সূচিপত্র / Contents
- জলপথ আবিষ্কার
- উপমহাদেশে পর্তুগিজদের আগমন
- ডাচ বা ওলন্দাজ বণিকদের আগমন
- ডেনিশদের আগমন
- ইংরেজদের আগমন
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ সরকারের ভারত শাসন
- গভর্নর জেনারেল
- ওয়ারেন হেস্টিংস
- সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/
- লর্ড -কর্নওয়ালিস
- লর্ড -ওয়েলেসলি
- লর্ড- উইলিয়াম বেন্টিঙ্ক
- লর্ড- ডালহৌসি
- গভর্নর-জেনারেল ও ভাইসরয়
- লর্ড- ক্যানিং
- সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/
- লর্ড- কার্জন
- লর্ড মিন্টো
- লর্ড- হার্ডিঞ্জ
- লর্ড- মাউন্টব্যাটেন
- বাংলায় বিভিন্ন ব্রিটিশ শাসকদের অধীনে গৃহীত সংস্কার ও পদক্ষেপ:
- সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/
উপমহাদেশে ইউরোপীয়দের আগমন ও শাসন বিষয়ে সাজেশন ২০২৬ | ৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি।
৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বাংলা উপমহাদেশে ইউরোপীয়দের আগমন ও শাসন বিষয়ে বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে উপমহাদেশে ইউরোপীয়দের আগমন ও শাসন বিষয়ে পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই উপমহাদেশে ইউরোপীয়দের আগমন ও শাসন বিষয়ে সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
জলপথ আবিষ্কার
- ভাস্কো-দা-গামা সর্বপ্রথম ভারতের যে বন্দরে আসেন— কালিকট বন্দরে।
- ভাস্কো-দা-গামা আফ্রিকা মহাদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত উত্তমাশা অন্তরীপ ঘুরে ভারতে পৌঁছেন— ১৪৯৮ সালের ২৭ মে।
উপমহাদেশে পর্তুগিজদের আগমন
- ইউরোপীয়দের মধ্যে প্রথম বাংলায় আসে— পর্তুগিজ বণিকরা (১৫১৬ সালে)।
- পর্তুগিজরা বাংলাদেশে পরিচিত ছিল— ফিরিঙ্গি নামে।
- চট্টগ্রাম দখল করে সেখান থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন— শায়েস্তা খান।
ডাচ বা ওলন্দাজ বণিকদের আগমন
- হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরা পরিচিত— ডাচ বা ওলন্দাজ নামে।
- উপমহাদেশে মসলার ব্যবসায় শ্রেষ্ঠ ছিল— ওলন্দাজ বণিকগণ।
- ইন্দোনেশিয়াতে উপনিবেশ স্থাপন করেছিল— ডাচ বা ওলন্দাজরা।
ডেনিশদের আগমন
- যে দেশের অধিবাসীদের বলা হয় ডেনিশ— ডেনমার্ক।
- ডেনিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়— ১৬১৬ সালে।
- ডেনিশরা ভারতে পরিচিত ছিল— দিনেমার নামে।
ইংরেজদের আগমন
- যে মুঘল সম্রাট হুগলিতে পর্তুগিজদের শহর প্রতিষ্ঠার অনুমতি দেন— সম্রাট আকবর।
- ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে যে দুর্গকে কেন্দ্র করে— ফোর্ট উইলিয়াম।
- ফোর্ট উইলিয়াম নির্মিত হয়— কলকাতায়।
- যে মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিজস্ব মুদ্রা প্রবর্তনের অধিকার প্রদান করেন— সম্রাট ফররুখ শিয়ার।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ সরকারের ভারত শাসন
- ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে জয়লাভ করে বিশ্বাসঘাতকতার উপহারস্বরূপ মীরজাফরকে সিংহাসনে বসান— লর্ড ক্লাইভ।
- লর্ড ক্লাইভ ফোর্ট উইলিয়ামের গভর্নরের দায়িত্ব পালন করেন— ১৭৫৭-১৭৬০ সাল পর্যন্ত।
- লর্ড ক্লাইভ দ্বিতীয়বার ভারতে আসেন— ১৭৬৫ সালে।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দ্বৈতশাসন ব্যবস্থা চালু করে— ১৭৬৫ সালে।
- ‘ছিয়াত্তরের মন্বন্তর’— বাংলা ১১৭৬ সাল (১৭৭০ খ্রিষ্টাব্দ)।
- দ্বৈতশাসন ব্যবস্থার মারাত্মক পরিণতি— ছিয়াত্তরের মন্বন্তর।
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
গভর্নর জেনারেল
ওয়ারেন হেস্টিংস
- ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিস্তারের প্রথম সূচনা করেন— ওয়ারেন হেস্টিংস।
- বোর্ড অব ডিরেক্টরসের নির্দেশে হেস্টিংস দ্বৈতশাসন ব্যবস্থা বিলুপ্ত করেন— ১৭৭২ সালে।
- মুর্শিদাবাদ থেকে রাজস্ব দপ্তর ও রাজধানী কলকাতায় প্রথম স্থানান্তর করেন— ওয়ারেন হেস্টিংস।
- ভারত শাসন সংক্রান্ত যে আইন সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টে পাস করা হয়— রেগুলেটিং অ্যাক্ট-১৭৭৩।
- ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের ইংরেজি অনুবাদের প্রথম উদ্যোগ নেন— ওয়ারেন হেস্টিংস।
- উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন— ওয়ারেন হেস্টিংস।
সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/
লর্ড -কর্নওয়ালিস
- চিরস্থায়ী বন্দোবস্তের আগে কর্নওয়ালিস রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে নীতি গ্রহণ করেন— দশসনা বন্দোবস্ত।
- যে আইন বলে নির্দিষ্ট দিনে রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে বহু পুরাতন জমিদার তাদের জমিদারি হারায়— সূর্যাস্ত আইন।
- নামসর্বস্ব নবাবী শাসনের সম্পূর্ণরূপে অবসান ঘটান— কর্নওয়ালিস, ১৭৯০ সালে।
লর্ড -ওয়েলেসলি
- সাম্রাজ্য বিস্তারের জন্য ওয়েলেসলি কর্তৃক গৃহীত নীতির নাম— অধীনতামূলক মিত্রতা।
- মহীশূরের শাসনকর্তা টিপু সুলতানকে অধীনতামূলক মিত্রতা গ্রহণের জন্য আমন্ত্রণ জানান— লর্ড ওয়েলেসলি।
- ভারতে ওয়েলেসলির রাজত্বকালের সমসাময়িক ইউরোপের প্রচণ্ড প্রতাপশালী শাসক— নেপোলিয়ন বোনাপার্ট।
লর্ড- উইলিয়াম বেন্টিঙ্ক
- লর্ড বেন্টিঙ্ক ১৮২৯ সালের ৪ ডিসেম্বর আইন করে রহিত করেন— সতীদাহ প্রথা।
- নেপোলিয়নের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধে বেন্টিঙ্ক যার অধীনে যুদ্ধ করেন— ব্রিটিশ সেনাপতি ডিউক অব ওয়েলিংটন।
লর্ড- ডালহৌসি
- বিখ্যাত গঙ্গা ক্যানাল খনন করা হয়— ডালহৌসির সময়ে।
- বাংলায় সর্বপ্রথম রেলপথ তৈরি করেন— লর্ড ডালহৌসি (১৮৫৪ সালে)।
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
গভর্নর-জেনারেল ও ভাইসরয়
লর্ড- ক্যানিং
- ভারত শাসনের জন্য মহারানীর পক্ষ থেকে প্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি নিযুক্ত হন— লর্ড ক্যানিং।
- উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন— লর্ড ক্যানিং।
- জমিদারদের হাত থেকে রায়তদের রক্ষার্থে ক্যানিং যে আইন চালু করেন— বঙ্গীয় প্রজাস্বত্ব আইন।
- ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন পাস করেন— লর্ড ক্যানিং (১৮৬১)।
- ইন্ডিয়া হাউজ হলো— ভারত সচিবের সদর দপ্তর।
সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/
লর্ড- কার্জন
- ১৯০৫ সালে ১৬ অক্টোবর ভারতের ভাইসরয় ছিলেন— লর্ড কার্জন।
- ১৯০৫ সালে ১৬ অক্টোবরের এক ঘোষণায় বাংলা প্রদেশকে দুইভাগে ভাগ তথা বঙ্গভঙ্গ বা বঙ্গবিভাগ করেন— লর্ড কার্জন।
লর্ড মিন্টো
- মর্লি-মিন্টো সংস্কার আইন ১৯০৯ এর মাধ্যমে মুসলমানদের পৃথক নির্বাচনের অধিকার দেন— লর্ড মিন্টো।
লর্ড- হার্ডিঞ্জ
- হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদের মুখে ১৯১১ সালে দিল্লীর দরবারে ‘বঙ্গভঙ্গ’ রদ করেন— রাজা পঞ্চম জর্জ।
- বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন— ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ (দ্বিতীয়)।
- ১৯১২ সালে বঙ্গভঙ্গ রদের পর পূর্ব ও পশ্চিম বাংলাকে একত্রিত করে কলকাতাকে রাজধানী করে সৃষ্টি করা হয়— বেঙ্গল প্রদেশ।
লর্ড- মাউন্টব্যাটেন
- ব্রিটিশ-ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট ছিলেন— লর্ড মাউন্টব্যাটেন।
- ভারত বিভাগের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন— এটলি।
- ‘ভারত স্বাধীনতা আইন’ পাস হয়— ১৯৪৭ সালের ১৮ জুলাই।
- ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা চিহ্নিত করে স্যার সাইরিল র্যাডক্লিফের নেতৃত্বে গঠিত— র্যাডক্লিফ কমিশন।
বাংলায় বিভিন্ন ব্রিটিশ শাসকদের অধীনে গৃহীত সংস্কার ও পদক্ষেপ:
| সংস্কার ও পদক্ষেপ | শাসক |
| দ্বৈতশাসন ব্যবস্থা | লর্ড ক্লাইভ |
| চিরস্থায়ী বন্দোবস্ত | লর্ড কর্নওয়ালিস |
| সতীদাহ প্রথা নিবারণ | লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক |
| সিপাহী বিদ্রোহ | লর্ড ক্যানিং |
| বঙ্গভঙ্গ | লর্ড কার্জন |
| বঙ্গভঙ্গ রদ | লর্ড হার্ডিঞ্জ (দ্বিতীয়) |
| কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর | লর্ড হার্ডিঞ্জ (দ্বিতীয়) |
| ভারতীয় স্বাধীনতা আইন | লর্ড মাউন্টব্যাটেন |