সূচিপত্র / Contents
ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিদ্রোহ ও সংস্কার অন্দোলন বিষয়ে সাজেশন-২০২৬
৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বাংলা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিদ্রোহ ও সংস্কার অন্দোলন বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিদ্রোহ ও সংস্কার অন্দোলন পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিদ্রোহ ও সংস্কার অন্দোলন সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।
সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/
উপমহাদেশের বিভিন্ন বিদ্রোহ ও সংস্কার অন্দোলন
- ১৭৬৪ সালে সংঘটিত বক্সারের যুদ্ধে মীর কাসিম সাহায্য কামনা করেন- ফকির সন্ন্যাসীদের।
- যার মৃত্যুর পর নেতৃত্বের অভাবে ফকির আন্দোলন স্তিমিত হয়ে পড়ে- মজনু শাহের।
- সর্বপ্রথম সন্ন্যাসী বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেন- উইলিয়াম হান্টার।
- ভারতবর্ষে ওয়াহাবী মত ও আদর্শ প্রচারের পথিকৃৎ ছিলেন- সৈয়দ আহমদ বেরেলভী।
- ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন- হাজী শরীয়তুল্লাহ।
- হাজী শরীয়তুল্লাহর জন্ম- মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।
- দার-উল-হরব কথাটির অর্থ- বিধর্মীর রাজ্য/যে রাজ্য ইসলামী অনুশাসন দ্বারা পরিচালিত হয় না।
- হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন- দুদু মিয়া
- “জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী”-এ উক্তি- দুদু মিয়ার।
- যে বাঙালি প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হয়েছিলেন- শহীদ তিতুমীর।
- তিতুমীরের প্রকৃত নাম- সৈয়দ মীর নিসার আলী
- উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে পরিচিত- সিপাহী বিদ্রোহ
- আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা- স্যার সৈয়দ আহমদ খান
- ইয়ং বেঙ্গল আন্দোলন যে কলেজকে কেন্দ্র করে গড়ে ওঠে- হিন্দু কলেজ।
- ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা- হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
- তেভাগা আন্দোলনের নেত্রী- ইলা মিত্র।
- অহিংসা ও অসহযোগ আন্দোলনের জনক- মহাত্মা গান্ধী (মোহনদাস করমচাঁদ গান্ধী)।
- মাস্টারদা সূর্যসেন চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করেন- ১৮ এপ্রিল ১৯৩০।
- মাস্টারদা সূর্যসেনকে ফাঁসি দেয়া হয়- ১৯৩১ সালে চট্টগ্রামে।
- বিপ্লবী ‘প্রীতিলতা ওয়াদ্দেদার’ জড়িত ছিলেন- ব্রিটিশবিরোধী আন্দোলনের সাথে।
- ভারত ছাড় আন্দোলন হয়- মহাত্মা গান্ধীর নেতৃত্বে।
- আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন হয়- ১৯৩০ সালে।
- সত্যাগ্রহ ও আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়- ১৯৩২ সালে।
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
জাতীয়তাবাদী আন্দোলন, বঙ্গভঙ্গ ও তৎকালীন রাজনীতি ।
- ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়- ১৮৮৫ সালে।
- ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা- অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিলিয়ন অ্যালান অক্টোভিয়ান হিউম।
- বঙ্গভঙ্গ কার্যকর হয়- ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের ঘোষণার মাধ্যমে।
- ‘পূর্ববঙ্গ ও আসাম’ নামক নতুন প্রদেশের রাজধানী ও আইন সভা প্রতিষ্ঠিত হয়- ঢাকায়।
- বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন- লর্ড হার্ডিঞ্জ।
- বঙ্গভঙ্গের প্রতিবাদে যে আন্দোলন গড়ে উঠে তাকে বলা হয়- স্বদেশী আন্দোলন।
- মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় – ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায়।
- মুসলিম লীগের প্রকৃত নাম ছিল- নিখিল ভারত মুসলিম লীগ।
- মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়- নবাব সলিমুল্লাহর উদ্যোগে।
- মুসলিম লীগের প্রথম অধিবেশন হয়- ঢাকায় (নবাব ভিকারুলমূলক-এর সভাপতিত্বে)।
- দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা- মুহম্মদ আলী জিন্নাহ।
- বাংলায় মুসলিম লীগ ও কৃষক-প্রজা পার্টির কোয়ালিশনে প্রথম প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন- এ. কে. ফজলুল হক।
- বাংলার প্রথম মুখ্যমন্ত্রী- এ. কে. ফজলুল হক।
- বাংলার গভর্নরের সাথে বিরোধের ফলে এ. কে. ফজলুল হক পদত্যাগ করলে মন্ত্রিসভা গঠন করেন- মুসলিম লীগের খাজা নাজিমউদ্দীন।
- যার নেতৃত্বে মুসলিম লীগের শেষ মন্ত্রিসভা গঠিত হয় এবং ভারত বিভাগ পর্যন্ত ক্ষমতাসীন থাকেন- হোসেন শহীদ সোহরাওয়ার্দী। । জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়- ১৩ এপ্রিল, ১৯১৯ সালে।
- রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি প্রত্যাখ্যান করেন- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ।
সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/
বিভাগ-পূর্ব রাজনীতি ।
- মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনকে বলা হয়- ১৯১৯ সালের ভারত শাসন আইন।
- যে আইনের দ্বারা ভারতে দায়িত্বশীল সরকারব্যবস্থার সূচনা হয়- ১৯১৯ সালের ভারত শাসন আইন।
- যে আইনের দ্বারা সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা করা হয়েছিল- ১৯৩৫ সালের ভারত শাসন আইন।
- ১৯৩৫ সালের ভারত শাসন আইন প্রবর্তিত হয়- সাইমন কমিশন ও গোল টেবিল বৈঠকের আলোচনার প্রেক্ষিতে।
- লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়- ১৯৪০ সালের ২৩ মার্চ।
- লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে ‘লাহোর প্রস্তাব’ উত্থাপন করেন- শেরে বাংলা এ. কে. ফজলুল হক ।
- লাহোর প্রস্তাবের মূল দাবি- মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করা।
- বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, ঋণ সালিশি বোর্ড প্রভৃতি গঠনের মাধ্যমে বাংলার কৃষকদের নিকট স্মরণীয় হয়ে আছেন- এ কে ফজলুল হক। ১৩৫০ বঙ্গাব্দে (১৯৪৩ খ্রিষ্টাব্দে) সংঘটিত দুর্ভিক্ষ পরিচিত- ‘পঞ্চাশের মন্বন্তর’ নামে।
- অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন- হোসেন শহীদ সোহরাওয়ার্দী।