- Word and Phrase (শব্দ এবং শব্দগুচ্ছ)
- Was born / Be born
- 2.Let alone (ভাবা যায় না এমন বা কল্পনা করা যায় না এমন)
- 3.Would you mind / What's it like
- 4.What if / What about / How about
- 5.What does…look like / What's…like (কেমন)
- 6.There / It
- 7.As soon as (যেইমাত্র… সেইমাত্র)
- 8.Have to / Has to / Had to (বাধ্যবাধকতা)
- 9.Had better (উচিত / বরং ভালো)
- 10.Would rather (বরং)
- 11. As if / As though (যেন)
- 12.Used to (অতীতের অভ্যাস)
- 13.Not only…but also / Both…and
- 14. It is time / It is high time (এটাই উপযুক্ত সময়)
- 15. Unless (যদি না… তাহলে)
- 16.If (যদি… তাহলে)
- 17.ut for (ছাড়া / ব্যতীত)
- 18. No sooner had / Hardly had / Scarcely had (করতে না করতেই)
- 19. In order to (উদ্দেশ্যে / জন্য)
- 20.How to (কীভাবে)
- 21.Providing that / Provided that / Provided (যদি / এই শর্তে যে)
- 23. As far as (যতদূর সম্ভব / যতদূর)
- 24.So that / In order that (যাতে)
- 25. Feel like / Feels like / Felt like (ইচ্ছা করা)
- 26. As long as (যতক্ষণ… ততক্ষণ)
word and phrase সাজেশন ২০২৬
৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য word and phrase বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে word and phrase পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে গুরুত্বপূর্ণ নিয়ম। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই word and phrase সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।
Word and Phrase (শব্দ এবং শব্দগুচ্ছ)
-
Was born / Be born
- ব্যবহার: জন্ম হওয়া বা উৎপত্তি হওয়া অর্থে was born বা be born ব্যবহৃত হয়।
- ক্যটিতে জন্মতারিখ, জন্মসাল, জন্মস্থান বা জন্মপরিবার উল্লেখ থাকবে।
- শূন্যস্থানের (gap) পর প্রধানত Preposition থাকবে।
- কোনো বাক্যের একদম শেষে যদি শূন্যস্থান থাকে, সেক্ষেত্রেও was born ব্যবহৃত হয়।
- Examples:
- He was born in 1729 in England.
- He was born in Churulia of West Bengal.
- Bangladesh was born as an independent state on 16 December 1971 after nine months bloody war against the occupation Pakistan Army.
- I ask him where he was born.
(এখানে সব বাক্যে শূন্যস্থানের পর Preposition আছে এবং বাক্যগুলোতে জন্ম বা উৎপত্তি হওয়া বোঝাচ্ছে, তাই was born ব্যবহার হয়েছে। শেষের বাক্যে বাক্যের শেষে শূন্যস্থান থাকায় was born ব্যবহার হয়েছে।)
সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/
2.Let alone (ভাবা যায় না এমন বা কল্পনা করা যায় না এমন)
- ব্যবহার: Let alone যুক্ত বাক্যে দুটি কাজ থাকে। প্রথমটি অসম্ভব এবং দ্বিতীয়টি আরও অসম্ভব হয়, যা কল্পনার বাইরে থাকে। যেমন: “সে বাংলাই পড়তে পারে না, আবার ইংরেজি!” এখানে প্রথম অংশটি মূলত cannot, could not, did not, do not, never, too…to, so…that দ্বারা Negative হয়। Let alone মূলত দুটি অংশের মাঝে বসে।
- Examples:
- He cannot ride a bicycle, let alone a motorcycle.
- He cannot teach in a high school, let alone in a university.
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
3.Would you mind / What’s it like
- ব্যবহার: বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে। শূন্যস্থানের পর Verb + ing থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) থাকবে।
- Note: বিনয়ের সাথে কাউকে কোনো কিছু করার জন্য অনুরোধ করতে Would you mind ব্যবহৃত হয়। ভিন্ন কোনো কিছুর অনুভূতি কেমন তা জানতে What’s it like ব্যবহৃত হয়।
- Examples:
- What’s it like watching a horror film at midnight?
- Would you mind opening the windows?
4.What if / What about / How about
- ব্যবহার: “কেমন হবে যদি এমনটি হয়”—এরকম বোঝাতে এগুলো ব্যবহৃত হয়। বাক্যের শুরুতেই শূন্যস্থান থাকবে, এরপর একটি Assertive sentence (Subject + Verb + Others) অথবা একটি word/phrase থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) থাকবে।
- Examples:
- What if I play cricket?
- What if you fall ill during your journey?
5.What does…look like / What’s…like (কেমন)
এই phrase দুটি সাধারণত ‘কেমন’ অর্থে ব্যবহৃত হয়। বাক্যে দুটি শূন্যস্থান থাকবে।
-
- অদ্ভুত, আলাদা বৈশিষ্ট্যসম্পন্ন, অজানা বা অপরিচিত কিছু—যা আমাদের সাথে ব্যবহারিক নয়, এরূপ বোঝালে What does…look like ব্যবহৃত হয়।
- পরিচিত, সাধারণ বা জানা বিষয়—যা আমাদের সাথে ব্যবহারিক, এরূপ বোঝালে What’s…like ব্যবহৃত হয়।
- Examples:
- What’s honesty like? (এখানে ‘honesty’ বা সততা পরিচিত ও ব্যবহারিক বিষয়, তাই what’s…like ব্যবহৃত হয়েছে।)
- What does an elephant look like? (এখানে ‘elephant’ বা হাতির আলাদা শারীরিক বৈশিষ্ট্য বোঝাতে what does…look like ব্যবহৃত হয়েছে।)
- What does the frozen mountain peak look like?
- What’s your family like
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
6.There / It
- ব্যবহার: There / It introductory subject হিসেবে ব্যবহৃত হয়। বাক্যের শুরুতেই শূন্যস্থান থাকবে এবং এরপর verb + others থাকবে।
- শূন্যস্থানের পর are / were / lived থাকলে ১০০% There বসবে।
- বাক্যে কোনো কিছু আছে/নেই বা ছিল/ছিল না বোঝালে There হবে।
- বাক্যের মধ্যে সময়, বিষয়, আবহাওয়া, জলবায়ু, ইতরপ্রাণী, শিশু, দূরত্ব, তাপমাত্রা, ধারণা, ঋতু ইত্যাদি থাকলে অথবা ‘ইহা/এটি’ অর্থে It ব্যবহৃত হয়।
- Examples:
- Long ago, there lived a mighty king Kubla Khan.
- It is difficult to regain lost health.
- There is no fish here.
- There is a river in this village.
- It is raining at last.
সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/
7.As soon as (যেইমাত্র… সেইমাত্র)
- ব্যবহার: As soon as যুক্ত বাক্যে দুটি ঘটনা থাকে; একটি ঘটার সাথে সাথেই আরেকটি ঘটে যায়। শুরুতে শূন্যস্থান থাকলে দুটি পূর্ণাঙ্গ বাক্য কমা (,) দ্বারা আলাদা থাকে। মাঝে শূন্যস্থান থাকলে দুই দিকে দুটি পূর্ণাঙ্গ বাক্য থাকে এবং উভয় বাক্যে সাধারণত Verb2 (Past form) থাকে। এছাড়া শূন্যস্থানের পর possible দিয়ে বাক্য শেষ হলে সেখানে as soon as বসে।
- Examples:
- As soon as the rain stopped, I started for home.
- Panic seized me as soon as I heard his roaring voice.
- I shall start as soon as possible.
- It will resume as soon as the rain stops.
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
8.Have to / Has to / Had to (বাধ্যবাধকতা)
- ব্যবহার: বর্তমানে কোনো কিছু করতেই হবে (বাধ্যবাধকতা, যেখানে কোনো অজুহাত চলবে না) বোঝাতে have to / has to ব্যবহৃত হয়। Subject third person singular হলে has to, অন্যথায় have to বসে। অতীতে কোনো কিছু করতে হয়েছিল বোঝাতে had to ব্যবহৃত হয়। গঠন: Subject + … + Verb1।
- Examples:
- Time is very valuable. We have to utilize time properly.
- Sarika is an examinee. She has to study a lot to make a good result.
- We have to obey our parents.
9.Had better (উচিত / বরং ভালো)
- ব্যবহার: ‘বরং ভালো’ অর্থ প্রকাশ করতে বা কাউকে পরামর্শ দিতে had better ব্যবহৃত হয়। গঠন: Subject + … + Verb1।
- Note: যে কাজটি অত্যন্ত জরুরি এবং না করলে চলবেই না, সেখানে have to / has to বসে। আর যে কাজটি করলে ভালো হয় কিন্তু না করলেও চলে (কম জরুরি), সেখানে had better বসে।
- Examples:
- It is winter. You had better buy a coat.
- We had better take an umbrella. It may rain today.
10.Would rather (বরং)
- ব্যবহার: দুটি কাজের মধ্যে একটি থেকে আরেকটি পছন্দ করতে would rather ব্যবহৃত হয়। গঠন: Subject + … + Verb1 এবং বাক্যে than উল্লেখ থাকে।
- Examples:
- I would rather die than beg. (আমি ভিক্ষা করার চেয়ে বরং মরে যাবো)
- I would rather fail in the exam than copy. (আমি নকল করার চেয়ে বরং পরীক্ষায় ফেল করব)
11. As if / As though (যেন)
- ব্যবহার: যা সত্য নয় তা বোঝাতে দুটি বাক্যের মাঝে এটি ব্যবহৃত হয়।
- আগের অংশ Present Indefinite হলে পরের অংশ Past Indefinite হয়।
- আগের অংশ Past Indefinite হলে পরের অংশ Past Perfect হয়।
- Note: As if / As though + subject-এর পর ব্র্যাকেটে (be) থাকলে সর্বদা were এবং (have) থাকলে had হবে।
- Examples:
- He behaves as if / as though he were an MBBS.
- He acts as if / as though he knew everything.
সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/
12.Used to (অতীতের অভ্যাস)
ব্যবহার: অতীতের কোনো অভ্যাস বোঝাতে used to ব্যবহৃত হয়। গঠন: Subject + … + Verb1।
- Examples:
- We used to swim in that pond. (আমরা ঐ পুকুরে সাঁতার কাটতাম)
- I used to play football in my childhood. (আমি আমার শৈশবে ফুটবল খেলতাম)
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
13.Not only…but also / Both…and
- ব্যবহার: “শুধু এটা না, ওটাও” বা উভয় অর্থে এই phrase দুটি ব্যবহৃত হয়। বাক্যে দুটি শূন্যস্থান থাকবে।
- Examples:
- Smoking causes harm to not only the smokers but also (অথবা both the smokers and) the non-smokers.
- He is not only a student but also a teacher.
14. It is time / It is high time (এটাই উপযুক্ত সময়)
- ব্যবহার: কোনো কাজ করার উপযুক্ত সময় হয়েছে বা কাজটি এক্ষুণি করতে হবে বোঝাতে এটি ব্যবহৃত হয়। শুরুতেই শূন্যস্থান থাকবে এবং এরপর to + verb1 অথবা subject + verb2 অথবা for + object + to + verb1 থাকবে।
- Examples:
- It is time / It is high time to study more.
- It is time / It is high time we stopped corruption.
- It is time / It is high time for me to go there.
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
15. Unless (যদি না… তাহলে)
- ব্যবহার: নাবোধক শর্ত দিতে Unless ব্যবহৃত হয়। বাক্যের শুরুতেই শূন্যস্থান থাকবে এবং দুটি বাক্যের মাঝে কমা (,) থাকবে।
- Example:
- Unless you read more, you will fail in the exam. (যদি না বেশি বেশি পড়ো, তাহলে পরীক্ষায় ফেল করবে)
16.If (যদি… তাহলে)
- ব্যবহার: হ্যাঁ-বোধক শর্ত দিতে If ব্যবহৃত হয়।
- If + Present Indefinite, Future Indefinite: If you read more, you will make a good result.
- If + Past Indefinite, Past Conditional (Subject + would/could/might + verb1): If I had money, I would help the poor.
- If + Past Perfect, Perfect Conditional (Subject + would have/could have/might have + verb3): If he had worked, he would have prospered in life.
সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/
17.ut for (ছাড়া / ব্যতীত)
- ব্যবহার: কোনো কিছু ছাড়া বা ব্যতীত বোঝাতে But for ব্যবহৃত হয় (এটি without-এর মতো কাজ করে)।
- Example:
- But for his help, I could not do this. (তার সাহায্য ছাড়া আমি এটি করতে পারতাম না)
18. No sooner had / Hardly had / Scarcely had (করতে না করতেই)
- ব্যবহার: কোনো কাজ বা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটি ঘটনা ঘটে যাওয়া বোঝাতে এগুলো ব্যবহৃত হয়।
- No sooner had + subject + verb3 + others + than + Subject + Verb2
- Scarcely had + subject + verb3 + others + when + Subject + Verb2
- Hardly had + subject + verb3 + others + when + Subject + Verb2
- Examples:
- No sooner had we gone to college than the class started.
- No sooner had the thief seen the police than he went away.
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
19. In order to (উদ্দেশ্যে / জন্য)
- ব্যবহার: কোনো কিছুর উদ্দেশ্যে কিছু করা বোঝাতে in order to ব্যবহৃত হয়। পূর্ণাঙ্গ বাক্যের পর শূন্যস্থান থাকবে এবং এরপর verb1 থাকবে।
- Examples:
- They come to Nur Education Home in order to learn English.
- Neha reads more in order to make a good result.
20.How to (কীভাবে)
- ব্যবহার: কীভাবে কোনো কাজ করতে হয় তা বোঝাতে how to ব্যবহৃত হয়।
- Examples:
- At present, the children do not know how to swim in water.
- Nahid didn’t know how to write.
21.Providing that / Provided that / Provided (যদি / এই শর্তে যে)
- ব্যবহার: কোনো কিছুর শর্ত বোঝাতে এগুলো ব্যবহৃত হয়; এটি If-এর মতো কাজ করে।
- Examples:
- I will go to market with you providing that / provided that / provided you are free.
- You can make a good result providing that / provided that / provided you study attentively.
23. As far as (যতদূর সম্ভব / যতদূর)
- ব্যবহার: যতদূর বা যতদূর সম্ভব বোঝাতে As far as ব্যবহৃত হয়।
- Examples:
- As far as we know, he is honest. (যতদূর আমরা জানি সে সৎ)
- This car is absolutely fine as far as the engine is concerned.
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
24.So that / In order that (যাতে)
- ব্যবহার: দুটি বাক্যকে যুক্ত করে Complex sentence গঠন করে।
- Present tense + so that + subject + (can/may) + Verb1 + Others
- Past tense + so that + subject + (could/might) + Verb1 + Others
- Examples:
- Tanisha went to college in order that she could learn something.
- We go to Nur Education Home so that we can learn English.
25. Feel like / Feels like / Felt like (ইচ্ছা করা)
- ব্যবহার: কোনো কিছু করতে ইচ্ছা করছে এমন বোঝাতে এটি ব্যবহৃত হয়। গঠন: Subject + (Feel like/Feels like/Felt like) + Verb + ing + Others।
- Examples:
- Neha feels like eating mango. (নেহার আম খেতে ইচ্ছা করছে)
- Nahid felt like coming to me. (নাহিদের আমার কাছে আসতে ইচ্ছা করছিল)
- I am very tired. I don’t feel like going out. (আমি খুবই ক্লান্ত। আমার বাইরে যেতে ইচ্ছা করছে না)
26. As long as (যতক্ষণ… ততক্ষণ)
- ব্যবহার: যতক্ষণ বা ততক্ষণ বোঝাতে As long as ব্যবহৃত হয়।
- Examples:
- You will wait for me as long as I come here. (ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করবে যতক্ষণ না আমি আসি)
- You will run as long as you can. (তুমি দৌড়াবে যতক্ষণ তুমি পারো)
সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/
