সাধারণ জ্ঞান

বাংলাদেশের বিভিন্ন ধরনের শিল্প বিষয়ে সাজেশন ২০২৬ | ৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশের বিভিন্ন ধরনের শিল্প বিষয়ে সাজেশন ২০২৬
বাংলাদেশের বিভিন্ন ধরনের শিল্প বিষয়ে সাজেশন ২০২৬

বাংলাদেশের বিভিন্ন ধরনের শিল্প বিষয়ে সাজেশন ২০২৬ | ৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বাংলা বাংলাদেশের বিভিন্ন ধরনের শিল্প বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে বাংলাদেশের বিভিন্ন ধরনের শিল্প বিষয়ে পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই বাংলাদেশের বিভিন্ন ধরনের শিল্প বিষয়ে সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

পাট শিল্প

  • বিশ্বের বৃহত্তম পাটকল ছিল — আদমজী জুট মিলস, নারায়ণগঞ্জ।
  • আদমজী পাটকল বন্ধ হয় — ৩০ জুন ২০০২।
  • বাংলাদেশে সর্বপ্রথম পাটকল স্থাপন করা হয় — ১৯৫১ সালে।
  • বাংলাদেশের পাটশিল্পের প্রধান কেন্দ্র অবস্থিত — নারায়ণগঞ্জ ও খুলনা।
  • জুটনে পাটের ভাগ — ৭০%।
  • জুটন আবিষ্কার করেন — ড. মো. সিদ্দিকুল্লাহ।
  • পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ভাবক — অধ্যাপক মোবারক আহমদ খান।

বস্ত্র ও তৈরি পোশাক শিল্প

  • বাংলাদেশে কুটির শিল্পের জন্য বিখ্যাত পণ্য — রাজশাহীর সিল্ক ও টাঙ্গাইলের তাঁতের শাড়ি।
  • বাংলাদেশ এককালে বিশ্ববিখ্যাত ছিল — ঢাকাই মসলিন বস্ত্র শিল্পের জন্য।
  • বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প — তৈরি পোশাক শিল্প।
  • বাংলাদেশের একমাত্র রেয়ন মিলটি অবস্থিত — রাঙামাটির চন্দ্রঘোনায়।
  • বাংলাদেশে সিল্ক উৎপন্ন হয় — রাজশাহীতে।
  • বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে — মার্কিন যুক্তরাষ্ট্রে।

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

কাগজ ও মণ্ড শিল্প

  • বাংলাদেশের প্রথম কাগজ কল — কর্ণফুলী কাগজ কল।
  • কাগজ তৈরির প্রধান উপাদান — বাঁশ, বেত, কাঠ, সবুজ পাট ও রাসায়নিক দ্রব্য।
  • কর্ণফুলী পেপার মিলস লি. অবস্থিত — চন্দ্রঘোনা, রাঙামাটি।
  • কর্ণফুলী কাগজ কল প্রতিষ্ঠিত — ১৯৫৩ সালে।
  • খুলনা হার্ডবোর্ড মিলস লি. অবস্থিত — খালিশপুর, খুলনা।

সার শিল্প

  • বাংলাদেশে সর্ববৃহৎ সার কারখানা — ইউরিয়া সার কারখানা, ঘোড়াশাল-পলাশ, নরসিংদী।
  • বাংলাদেশের একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা — যমুনা সার কারখানা।
  • আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লি. (পূর্ব নাম- জিয়া সার কারখানা)-তে উৎপাদিত সারের নাম — ইউরিয়া।
  • বেসরকারি খাতে বাংলাদেশের একক বৃহত্তম সার কারখানা — কর্ণফুলী সার কারখানা।
  • কর্ণফুলী সার কারখানা প্রতিষ্ঠিত হয় — বাংলাদেশ সরকার ও জাপানের যৌথ উদ্যোগে।
  • কর্ণফুলী সার কারখানার অবস্থান — আনোয়ারা, চট্টগ্রাম।
  • দেশের প্রথম সার কারখানা — ফেঞ্চুগঞ্জ সার কারখানা, সিলেট।
  • ফেঞ্চুগঞ্জ সার কারখানা প্রতিষ্ঠিত হয় — ১৯৬১ সালে।
  • ইউরিয়া সারের কাঁচামাল — মিথেন গ্যাস।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি 

সিমেন্ট শিল্প

  • বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা — ছাতক সিমেন্ট কারখানা (১৯৩৮)।
  • BCIC-এর অধীনে পরিচালিত একমাত্র সিমেন্ট কারখানার নাম — ছাতক সিমেন্ট কো. লি.।
  • মোংলা সিমেন্ট কারখানা দেশের — চতুর্থ সিমেন্ট কারখানা।

বাংলাদেশের কৃষিজসম্পদ

  • সর্বশেষ ৬ষ্ঠ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় — ৯-২০ জুন ২০১৯।
  • বাংলাদেশে মোট জমির পরিমাণ — ৩ কোটি ৬০ লাখ ৭ হাজার ৯৪ একর।
  • বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ — ৮৮.২৯ লক্ষ হেক্টর। (সূত্র: কৃষি বর্ষগ্রন্থ ২০২২/০৪)
  • বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আবাদি জমির পরিমাণ — ০.১৫ একর।
  • প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল — ৮০ ভাগ লোক।
  • বাংলাদেশে খাস জমির পরিমাণ — ২.২৩ লক্ষ হেক্টর।
  • ‘খরিপ শস্য’ বলতে বোঝায় — গ্রীষ্মকালীন শস্যকে।
  • ‘রবিশস্য’ বলতে বোঝায় — শীতকালীন শস্য।
  • জাতীয় বীজ পরীক্ষাগার অবস্থিত — গাজীপুর।
  • বাংলাদেশের একমাত্র আঞ্চলিক বীজ পরীক্ষাগার অবস্থিত — ঈশ্বরদী, পাবনা।
  • স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় — ১৯৭৭ সালে।
  • বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করা হয় — ৫ এপ্রিল ১৯৭৩।
  • সার্ক কৃষি তথ্যকেন্দ্র (SAIC) অবস্থিত — ফার্মগেট, ঢাকা।
  • ‘শস্যভাণ্ডার’ হিসেবে পরিচিত জেলা — বরিশাল।
  • স্বর্ণা সার আবিষ্কার করেন — বাংলাদেশের বিজ্ঞানী ড. আব্দুল খালেক।
  • তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তর — ফার্মগেট, ঢাকা।
  • বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (BSRTI) অবস্থিত — রাজশাহীতে।
  • বাংলাদেশের ডাল গবেষণা কেন্দ্র অবস্থিত — ঈশ্বরদীতে (প্রতিষ্ঠা ১৯৮৭)।
  • বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (BSRI) প্রতিষ্ঠিত হয় — পাবনার ঈশ্বরদীতে ১৯৫১ সালে।
  • BARI-এর পূর্ণরূপ হচ্ছে — Bangladesh Agricultural Research Institute।

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

পানিসম্পদ

  • বাংলাদেশে প্রথম আর্সেনিক শনাক্ত হয় — ১৯৯৩ সালে।
  • দেশের প্রথম স্থাপিত আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট অবস্থিত — গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায়।
  • বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা — ১.০১ মিলিগ্রাম/লিটার।
  • বাংলাদেশের জন্য আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা — ০.০৫ মিলিগ্রাম/লিটার।
  • World Health Organization (WHO)-এর মতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা — ০.০১ মিলিগ্রাম/লিটার।
  • বাংলাদেশের সর্বাধিক আর্সেনিক আক্রান্ত জেলা — চাঁদপুর।
  • আর্সেনিক দূরীকরণে মনো ও আর্থ ফিল্টারের উদ্ভাবক যথাক্রমে — প্রফেসর আবুল হুসসাম ও অধ্যাপক দুলালী চৌধুরী।
  • বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি হলো — কাপ্তাই, রাঙ্গামাটি।
  • বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পড়ে — চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
  • বাংলাদেশের পানিতে আর্সেনিক পাওয়া যায় — ৬১টি জেলায়।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি 

সেচ প্রকল্প, বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ

  • বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প — তিস্তা সেচ প্রকল্প।
  • দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প — গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প।
  • ডিএনডি (DND) প্রকল্প — ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা প্রকল্প।
  • তুইভাই ও তুইরয়ং নদীদ্বয়ের মিলিত স্রোতধারায় সৃষ্টি হয়েছে — বরাক নদী।
  • ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণ করছে — বরাক নদীর ওপর।
  • টিপাইমুখ বাঁধ অবস্থিত ভারতের — মণিপুর রাজ্যে।

ধান

  • দেশের মোট আবাদি জমির মধ্যে ধান চাষ করা হয় — শতকরা ৮০ ভাগে।
  • পাখি ছাড়া ‘ময়না’ — উন্নত জাতের ধান।
  • বাংলাদেশের প্রধান খাদ্যশস্য — ধান।
  • সবচেয়ে বেশি ধান উদ্ভাবন করে — বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান (BRRI)।
  • বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত — গাজীপুর জেলার জয়দেবপুরে।
  • এক ধরনের উন্নত জাতের ধানের নাম — ইরাটম।
  • বাংলাদেশে হাইব্রিড ধান উৎপাদন শুরু হয়েছে — ১৯৯৮ সালের ডিসেম্বর থেকে।
  • বিনাশাইল ধান উদ্ভাবন করে — বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান (বিনা)।
  • বাংলাদেশে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় — ময়মনসিংহ জেলায়।
  • বাংলাদেশে ধানের শ্রেণীভেদ — ৩টি। যথা: আউশ, আমন, বোরো।
  • বাংলাদেশের প্রধান ধান চাষ — বোরো।
  • ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান — তৃতীয়।
  • বাংলাদেশের সবচেয়ে বেশি চালকল রয়েছে — নওগাঁ জেলায়।

পাট

  • ‘সোনালী আঁশ’ বলা হয় — পাটকে।
  • একটি কাঁচা পাটের গাঁইটের ওজন — সাড়ে তিন মণ।
  • বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় — ফরিদপুর জেলায়।
  • বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠা — ১৯৭৪ সালে।
  • পাট উৎপাদনে বিশ্বে প্রথম দেশ — ভারত (২য় শীর্ষ দেশ বাংলাদেশ)।
  • জুটন আবিষ্কার করেন — ড. মোহাম্মদ সিদ্দিকউল্লাহ।
  • পাট রপ্তানিতে শীর্ষ দেশ — ভারত।
  • আন্তর্জাতিক পাট সংস্থা (IJO) প্রতিষ্ঠিত হয় — ১৯৮৪ সালে।
  • IJO-এর বর্তমান নাম — আন্তর্জাতিক জুট স্টাডি গ্রুপ (IJSG)।

চা

  • বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল — চা।
  • বাংলাদেশে সর্বপ্রথম চা উৎপাদন শুরু হয় — ১৮৪০ সালে।
  • বাংলাদেশে নিবন্ধনকৃত মোট চা বাগানের সংখ্যা — ১৬৯টি।
  • বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (BTRI) স্থাপিত হয় — ১৯৫৭ সালের ২৮ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
  • বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় — মৌলভীবাজার জেলায়।
  • চা উৎপাদনে বাংলাদেশে দ্বিতীয় স্থান অধিকারী জেলা — হবিগঞ্জ।

তুলা, তামাক, রেশম, আলু, রাবার, আম

  • তুলা উৎপাদনে শীর্ষ জেলা — ঝিনাইদহ।
  • বেশি তামাক উৎপন্ন হয় — কুষ্টিয়া জেলায়।
  • রেশম চাষকে বলা হয় — সেরিকালচার।
  • বাংলাদেশে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় — রংপুর।
  • দেশে প্রথম রাবার বাগান করা হয় — কক্সবাজারের রামুতে।
  • বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র অবস্থিত — চাঁপাইনবাবগঞ্জ।
  • বাংলাদেশের যে জেলায় আম উৎপাদন বেশি হয় — নওগাঁ।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি