Blog

বাংলাদেশের অর্থনীতি,ব্যাংকিং ব্যবস্থা ও মুদ্রাব্যবস্থা বিষয়ে সাজেশন ২০২৬ | ৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশের অর্থনীতি,ব্যাংকিং ব্যবস্থা ও মুদ্রাব্যবস্থা বিষয়ে সাজেশন
বাংলাদেশের অর্থনীতি,ব্যাংকিং ব্যবস্থা ও মুদ্রাব্যবস্থা বিষয়ে সাজেশন

বাংলাদেশের অর্থনীতি,ব্যাংকিং ব্যবস্থা ও মুদ্রাব্যবস্থা বিষয়ে সাজেশন ২০২৬ | ৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বাংলা বাংলাদেশের অর্থনীতি,ব্যাংকিং ব্যবস্থা ও মুদ্রাব্যবস্থা বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে বাংলাদেশের অর্থনীতি,ব্যাংকিং ব্যবস্থা ও মুদ্রাব্যবস্থা বিষয়ে পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই বাংলাদেশের অর্থনীতি,ব্যাংকিং ব্যবস্থা ও মুদ্রাব্যবস্থা বিষয়ে সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

বাংলাদেশের অর্থনীতি ও শেয়ার বাজার

  • বাংলাদেশের অর্থনীতি সাধারণত নির্ভরশীল — কৃষির উপর।
  • বাংলাদেশের জাতীয় আয়ের সিংহভাগ আসে — সেবা খাত থেকে।
  • বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতি চালু করে — ১৯৯১ সালে।
  • বাংলাদেশের অর্থনীতি — মিশ্র প্রকৃতির।
  • জাতীয় অর্থনীতি কাউন্সিল (NEC)-এর চেয়ারম্যান — প্রধানমন্ত্রী।
  • আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর বাংলাদেশের কার্যালয় — আগারগাঁও, ঢাকা।
  • BEZA-এর পূর্ণরূপ — Bangladesh Economic Zone Authority।
  • ঢাকা স্টক এক্সচেঞ্জ (BSE) প্রতিষ্ঠিত হয় — ২৮ এপ্রিল ১৯৫৪ সালে।
  • বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ আছে — ২টি।
  • TRIPS চুক্তি হলো — বাণিজ্যসংক্রান্ত মেধাস্বত্ব চুক্তি।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি 

কর ও রাজস্ব

  • প্রত্যক্ষ কর হলো — Income Tax (আয়কর)।
  • পরোক্ষ কর হলো — মূল্য সংযোজন কর (VAT)।
  • কর বিভাগ যে মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত — অর্থ মন্ত্রণালয়।
  • প্রাইজবন্ডের পুরস্কার — করমুক্ত।
  • বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় — ১ জুলাই ১৯৯১।
  • Customs Duty হলো — আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের ওপর আরোপিত কর।

ব্যাংকিং ব্যবস্থা ও বীমা

  • সাধারণত বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকগুলোকে বলা হয় — তফসিলী ব্যাংক।
  • বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক — অধ্যাপিকা হান্নানা বেগম।
  • সরাসরি সরকার নিয়ন্ত্রণাধীন ও বিশেষ কাজে নিয়োজিত ব্যাংককে বলা হয় — বিশেষায়িত ব্যাংক।
  • বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক — ৬টি। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. ও বেসিক ব্যাংক লি.।
  • বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক — ৬টি। বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক।
  • বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয় — ১৯৭২ সালে।
  • বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক — সোনালী ব্যাংক লি.।
  • বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক — আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেড।
  • সর্বপ্রথম বিরাষ্ট্রীয়করণকৃত ব্যাংক — উত্তরা ব্যাংক লিমিটেড।
  • বাংলাদেশে গ্রামীণ ব্যাংক চালু হয় — ১ অক্টোবর ১৯৮৩।
  • গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা — ড. মুহাম্মদ ইউনুস।
  • উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় — মুঘল আমলে।
  • যে ব্যাংক প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে — জনতা ব্যাংক।
  • সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংক প্রতিষ্ঠিত হয় — ১৯৭২ সালে।

বাংলাদেশে ইসলামী ব্যাংকিং

  • বাংলাদেশে প্রথম সুদবিহীন ব্যাংকের নাম — ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
  • দেশের প্রথম ইসলামী শরীয়াহভিত্তিক পরিচালিত ব্যাংকের নাম — ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
  • দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত ব্যাংক — ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
  • বর্তমানে বাংলাদেশে চালু আছে এরূপ ইসলামী ব্যাংকের সংখ্যা — ১০টি।
  • সম্পূর্ণ দেশীয় উদ্যোগে প্রতিষ্ঠিত ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংক — আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি 

বাংলাদেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা

  • বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা — ১৬ ডিসেম্বর ১৯৭১।
  • বাংলাদেশ ব্যাংক-এর পূর্বনাম — স্টেট ব্যাংক অব পাকিস্তান।
  • বাংলাদেশ ব্যাংক-এর স্থপতি — শফিউল কাদের।
  • বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিভাগ — ২৮টি।
  • বাংলাদেশ ব্যাংকের শাখা — ১০টি। ঢাকা (মতিঝিল), ঢাকা (সদরঘাট), চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ।
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল — ৪ বছর।
  • বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর — আহসান এইচ মনসুর (১৩তম)।

মুদ্রাব্যবস্থা

  • বাংলাদেশে নোট প্রথা চালু হয় — ১৯৭২ সালের ৪ মার্চ।
  • দেশে প্রথম যত মূল্যমানের নোট ছাড়া হয় — ১ টাকা এবং ১০০ টাকার নোট।
  • বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার — কে জি মুস্তফা।
  • উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন — লর্ড ক্যানিং।
  • দেশে নোট প্রচলন করে — বাংলাদেশ ব্যাংক।
  • ১০ টাকার বর্তমান নোটে কোন মসজিদের ছবি ছাপা রয়েছে — বায়তুল মোকাররম মসজিদ।
  • বাংলাদেশে কাগুজে নোট চালু আছে — ১০ ধরনের।
  • ১, ২ ও ৫ টাকার নোটে স্বাক্ষর থাকে — অর্থসচিবের।
  • ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে স্বাক্ষর থাকে — বাংলাদেশ ব্যাংকের গভর্নরের।
  • ১০০০ টাকার নোট প্রথম বাজারে আসে — ২৭ অক্টোবর ২০০৮।

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/