বাংলা

বাংলা সাহিত্য (মধ্যযুগ ১২০১-১৮০০ খ্রি.) বিষয়ক সাজেশন ২০২৬ | তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলা সাহিত্য (মধ্যযুগ ১২০১-১৮০০ খ্রি.) বিষয়ক সাজেশন ২০২৬
বাংলা সাহিত্য (মধ্যযুগ ১২০১-১৮০০ খ্রি.) বিষয়ক সাজেশন ২০২৬

বাংলা সাহিত্য (মধ্যযুগ ১২০১-১৮০০ খ্রি.) বিষয়ক সাজেশন ২০২৬

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বাংলা সাহিত্য (মধ্যযুগ ১২০১-১৮০০ খ্রি.) বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে বাংলা ব্যাকরণের, বাংলা সাহিত্য (মধ্যযুগ ১২০১-১৮০০ খ্রি.) বিষয়ে  পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই বাংলা সাহিত্য (মধ্যযুগ ১২০১-১৮০০ খ্রি.) বিষয়ে সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রি.)

বাংলা সাহিত্যের যুগবিভাগে ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত মধ্যযুগ। কিন্তু ১২০১ খ্রিষ্টাব্দ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে অনেক সমালোচক মধ্যযুগের অন্তর্ভুক্ত বলে স্বীকার করতে চান না। তারা এ সময়কে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ বলে মনে করেন। তাদের মতে, এই ১৫০ বছর বাংলা সাহিত্যে কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি। তবে এ সময়ের কিছু রচনা পাওয়া যায়। তার মধ্যে খ্রিষ্টীয় ত্রয়োদশ শতকের শেষের দিকে রামাই পণ্ডিতের ‘শূন্যপুরাণ’, হলায়ুধ মিশ্রের ‘সেক শুভোদয়া’ উল্লেখযোগ্য।

  • অন্ধকার যুগের আদি নিদর্শন: প্রাকৃতপৈঙ্গল।
  • ‘শূন্যপুরাণ’ গ্রন্থটি বিভক্ত: ৫১টি অধ্যায়ে।
  • গদ্য-পদ্য মিলিয়ে ‘সেক শুভোদয়া’ গ্রন্থটিতে অধ্যায় আছে: ২৫টি।

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

এ যুগের যেসব বিষয় নিয়ে স্বচ্ছ ধারণা রাখতে হবে:

অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণকীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলি, শ্রীচৈতন্যদেব ও জীবনী সাহিত্য, মঙ্গলকাব্য ধারা, অনুবাদ সাহিত্য, মর্সিয়া সাহিত্য, লোকসাহিত্য, নাথ সাহিত্য, রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য প্রভৃতি।

প্রাকচৈতন্য যুগ ও শ্রীকৃষ্ণকীর্তন

  • প্রাকচৈতন্য যুগের ব্যাপ্তি: ১২০১-১৫০০ খ্রিষ্টাব্দ।
  • বড়ু চণ্ডীদাস রচিত মধ্যযুগের প্রথম কাব্য: শ্রীকৃষ্ণকীর্তন।
  • ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যে খণ্ড আছে: ১৩টি।
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে, ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের লিপিকাল: আনুমানিক ১৪০০ খ্রি.।
  • ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের উল্লেখযোগ্য চরিত্র: কৃষ্ণ, রাধা, বড়াই।
  • ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের বড়াই: রাধাকৃষ্ণের প্রেমের দূতি।
  • ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি উদ্ধার করেন: বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ (১৯০৯ সালে)।
  • বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ এ কাব্যটি উদ্ধার করেন: পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর থেকে।
  • এই কাব্যটি বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় ১৯১৬ সালে প্রকাশিত হয়: বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
  • সর্বজনস্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ: শ্রীকৃষ্ণকীর্তন।
  • ‘শ্রীকৃষ্ণকীর্তন’-কে বলা হয়: শ্রীকৃষ্ণসন্দর্ভ।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/