বাংলা

বাংলা সাহিত্য (প্রাচীন যুগ ৬৫০-১২০০ খ্রি.) ও চর্যাপদ এর সাজেশন ২০২৬ | তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলা সাহিত্য (প্রাচীন যুগ ৬৫০-১২০০ খ্রি.) ও চর্যাপদ
বাংলা সাহিত্য (প্রাচীন যুগ ৬৫০-১২০০ খ্রি.) ও চর্যাপদ

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বাংলা সাহিত্য (প্রাচীন যুগ ৬৫০-১২০০ খ্রি.) ও চর্যাপদ  বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে বাংলা ব্যাকরণের, বাংলা সাহিত্য (প্রাচীন যুগ ৬৫০-১২০০ খ্রি.) ও চর্যাপদ এর পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই বাংলা সাহিত্য (প্রাচীন যুগ ৬৫০-১২০০ খ্রি.) ও চর্যাপদ এর সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

প্রাচীন ও মধ্যযুগ

প্রাচীন যুগ (৬৫০-১২০০ খ্রি.) ও চর্যাপদ

  • বাংলা সাহিত্যের ইতিহাস শুরু— চর্যাপদ থেকে।
  • বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র নিদর্শন— চর্যাপদ।
  • চর্যাপদের অপর নাম চর্যাচর্যবিনিশ্চয়, চর্যাগীতিকোষ, চর্যাগীতিকা, দোহাকোষ।
  • চর্যাপদের মূল বিষয়বস্তু— বৌদ্ধধর্মের গূঢ় তত্ত্বকথা।
  • চর্যাপদ আবিষ্কৃত হয়— নেপালের রাজগ্রন্থশালা থেকে।
  • নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন— ভুসুকুপা।
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, চর্যাপদ রচিত হয়— ৬৫০ খ্রি. থেকে ১২০০ খ্রি.-এর মধ্যে।
  • ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, চর্যাপদ রচিত হয়— ৯৫০ খ্রি. থেকে ১২০০ খ্রি.-এর মধ্যে।
  • চর্যাপদ প্রকাশিত হয়— ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে।
  • চর্যাপদ রচনা শুরু হয়— পাল রাজবংশের আমল থেকে।

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

  • চর্যাপদ প্রকাশিত হয়— ১৯১৬ সালে, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা থেকে।
  • চর্যাপদের আদি নাম— চর্যাচর্যবিনিশ্চয়।
  • চর্যাপদের টীকাকার হলেন— মুনিদত্ত।
  • চর্যাপদের পদগুলো রচিত— মাত্রাবৃত্ত ছন্দে।
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, চর্যাপদের ভাষা— বঙ্গ-কামরূপী।
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, চর্যাপদে মোট পদের সংখ্যা— ৫০টি। অন্যদিকে, সুকুমার সেনের হিসাবে— ৫১টি।
  • চর্যাপদ যে ধর্মাবলম্বীদের সাহিত্য— সহজিয়া বৌদ্ধ।
  • চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন— ড. মুহম্মদ শহীদুল্লাহ্।
  • চর্যাপদ বাংলা ভাষায় রচিত, এটি প্রথম প্রমাণ করেন— সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
  • চর্যাপদের আবিষ্কৃত মোট পদের সংখ্যা– সাড়ে ছেচল্লিশটি।
  • চর্যাপদের যে পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে— ২৩নং। এর ৬টি পঙ্ক্তি পাওয়া গেছে, বাকি ৪টি পঙ্ক্তি পাওয়া যায়নি।
  • চর্যাপদের যে যে পদ পাওয়া যায়নি— ২৪, ২৫, ৪৮ ও ২৩নং পদের শেষাংশ।
  • চর্যাপদের রচয়িতা মোট ২৩ জন; মতান্তরে ২৪ জন।
  • চর্যাপদের প্রথম পদটির রচয়িতা— লুইপা।
  • চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা— কাহ্নপা (১৩টি)। দ্বিতীয় ভুসুকুপা (৮টি)।
  • বাংলা সাহিত্যের আদি কবি— লুইপা।
  • সাধারণত চর্যাপদের ভাষাকে— ‘সান্ধ্য ভাষা’ বলে।
  • চর্যাপদে যে কবির নাম থাকলেও পদ পাওয়া যায়নি— লাড়ী ডোম্বীপা।
  • সর্বপ্রথম চর্যার ভাষাতাত্ত্বিক পর্যালোচনা করেন— ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
  • চর্যাপদের যে পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি— ১১ নং পদ।
  • চর্যাপদের প্রথম পদটি হচ্ছে— কা আ তরুবর পাঞ্চ বি ডাল/ চঞ্চল চী এ পৈঠা কাল (রচয়িতা: লুইপা)।
  • চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলা হয়— শবরপাকে (২৮ ও ৫০ পদের রচয়িতা)।

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

একনজরে চর্যাপদের গুরুত্বপূর্ণ কবি

  • চর্যাপদের আদি কবি: লুইপা
  • চর্যাপদের আধুনিকতম কবি: সরহপা
  • চর্যাপদের বাঙালি কবি: ভুসুকুপা
  • চর্যাপদের নারী কবি: কুকুরীপা
  • চর্যাপদের প্রাচীনতম কবি (শহীদুল্লাহ্র মতে): শবরপা
  • চর্যাপদের সর্বাধিক পদের রচয়িতা: কাহ্নপা

বাংলা সাহিত্যে যুগবিভাগ

প্রাচীন যুগ

    • ব্যাপ্তিকাল: ৬৫০-১২০০ খ্রি.
    • সাহিত্য নিদর্শন: চর্যাপদ
    • সাহিত্যে প্রভাব: ধর্মীয় চেতনার

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

মধ্যযুগ

    • ব্যাপ্তিকাল: ১২০১ – ১৮০০ খ্রি.
    • প্রথম নিদর্শন: শ্রীকৃষ্ণকীর্তন
    • কাব্যের প্রধান গুণ: ধর্মনির্ভরতা
    • প্রধান মুসলমান কবি: দৌলত কাজী ও আলাওল
    • এ যুগের শেষকবি: ভারতচন্দ্র রায়গুণাকর

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

আধুনিক যুগ

    • ব্যাপ্তিকাল: ১৮০১ – বর্তমান
    • প্রধান বৈশিষ্ট্য: আত্মচেতনা ও জাতীয়তাবোধ, মানবের জয়জয়কার

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/