বাংলা

এককথায় প্রকাশ- সাজেশন ২০২৬ – তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি (পার্ট-০১)

এককথায় প্রকাশ- সাজেশন ২০২৬ - নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
এককথায় প্রকাশ- সাজেশন ২০২৬ - নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

এককথায় প্রকাশ- সাজেশন ২০২৬ – তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি।

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য এককথায় প্রকাশ বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে বাংলা ব্যাকরণের, এককথায় প্রকাশ এর পরীক্ষায় আসার মতো বাছাইকৃত সাজেশন তুলে ধরা হলো। পাশাপাশি প্রস্তুতি  যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই এককথায় প্রকাশ  বিষয়ে সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

এককথায় প্রকাশ- সাজেশন

বাক্যাংশ

এককথায় প্রকাশ

অ, আ

অগ্রে যে গমন করে অগ্রগামী
অতি কষ্টে যা নিবারণ করা যায় দুর্নিবার
অন্ত নেই যার অনন্ত
অনুকরণ করার ইচ্ছা অনুচিকীর্ষা
অনুকরণে ইচ্ছুক অনুচিকীর্ষু
অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা
অনেকের মধ্যে একজন অন্যতম
অপকার করার ইচ্ছা অপচিকীর্ষা
অরিকে দমন করে যে অরিন্দম
অলংকারের শব্দ শিঞ্জন
অসূয়া নেই এমন নারী অনসূয়া
অক্ষির অগোচর পরোক্ষ
অক্ষির সম্মুখে প্রত্যক্ষ
অক্ষীর সমীপে সমক্ষ
অগ্র-পশ্চাৎ না ভেবে যে কাজ করে অবিমৃশ্যকারী
অগ্র-পশ্চাৎ বিবেচনা করে না যে অবিবেচক
অগ্রে জন্ম যার অগ্রজ
অশ্ব-রথ-হস্তী-পদাতিক সৈন্যের সমাহার চতুরঙ্গ
অন্য কোনো কর্ম নেই যার অনন্যকর্মা
অন্য ভাষায় রূপান্তরিত অনূদিত
অন্বেষণ করার ইচ্ছা অন্বেষা
অগভীর সতর্ক নিদ্রা কাকনিদ্রা
অল্প কথা বলে যে মিতভাষী
অশ্বের ডাক হেষা
অকালে যে পেকে গেছে অকালপক্ব
অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুদ্গমন
অনায়াসে লাভ করা যায় এমন অনায়াসলভ্য
আকাশ ও পৃথিবী ক্রন্দসী
আগমনের কোনো তিথি নেই যার অতিথি
আকাশে বিচরণ করে এমন খেচর, আকাশচারী
আজন্ম শত্রু জাতশত্রু
আপনার বর্ণ লুকায় যে বর্ণচোরা
আবক্ষ জলে নেমে স্নান অবগাহন
আমৃত্যু যুদ্ধ করে যে সংশপ্তক
আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতম্মন্য
আরোগ্য হওয়া কঠিন এমন দুরারোগ্য
আয় অনুসারে ব্যয় করে যে মিতব্যয়ী
আড়ম্বরের সঙ্গে বর্তমান সাড়ম্বর
আকাশে গমন করে যা বিহগ, বিহঙ্গ
আত্ম বিষয়কেই সর্বস্ব বলে মনে করে আত্মসর্বস্ব
আদি হতে অন্ত পর্যন্ত আদ্যন্ত, আদ্যোপান্ত

ই, ঈ, উ, ঊ, ঋ

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক
ইচ্ছামতো কাজ বা আচরণ যে করে স্বেচ্ছাচারী
ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা
ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি জিতেন্দ্রিয়
ঈশ্বরে যার বিশ্বাস নেই নাস্তিক
ঈশ্বরে যার বিশ্বাস আছে আস্তিক
ঈষৎ রক্তবর্ণ  তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আরক্ত
ঈষৎ আমিষ গন্ধবিশিষ্ট আঁষটে
উপকার করার ইচ্ছা উপচিকীর্ষা
উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ
উপকারীর অপকার করে যে কৃতঘ্ন
উদিত হচ্ছে এমন উদীয়মান
উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি
উভয় হাত যার সমান চলে সব্যসাচী
উপায় নেই যার নিরুপায়
ঊর্ণা নাভিতে যার ঊর্ণনাভ
ঋণ দেয় যে উত্তমর্ণ
ঋণ গ্রহণ করে যে অধমর্ণ

এ

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

এইমাত্র জন্ম যার সদ্যোজাত
এক থেকে আরম্ভ করে একাদিক্রমে
একস্থান থেকে অন্যস্থানে ঘুরে বেড়ায় যে যাযাবর
একবার সন্তান প্রসব করেন যিনি কাকবন্ধ্যা
একবার শুনলেই যার মনে থাকে শ্রুতিধর
এখনও যার শত্রু জন্মায়নি অজাতশত্রু
একই সময়ে বর্তমান সমসাময়িক
একই সঙ্গে যুগপৎ
একই মায়ের পুত্র সহোদর
একই কালে বর্তমান সমকালীন
একই গুরুর শিষ্য সতীর্থ
কোনো কিছু পাবার ইচ্ছা লিপ্সা
একই বিষয়ে নিবিষ্ট চিত্ত যার একাগ্রচিত্ত
এসেছেন যিনি অথচ অপরিচিত আগন্তুক

ক, খ, গ, ঘ

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

কথায় পটু বাগীশ
কাজে যার অভিজ্ঞতা আছে করিতকর্মা
কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য
কথায় যা প্রকাশ করা যায় না অনির্বচনীয়
কর দিতে হয় না যে জমির নিষ্কর
কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর
ক্রমাগত দুলছে এমন দোদুল্যমান
কোনো উপকারে আসে না যে গাছ আগাছা
কোনো কিছু থেকেই যে ভীত নয় অকুতোভয়
কোনো বিষয়ে নতুন পথ নির্দেশ করে যে পথিকৃৎ
কোকিলের ডাক কুহু
কর্মে অতিশয় দক্ষ কর্মঠ
কর্মে যার ক্লান্তি নেই অক্লান্তকর্মী
ক্রমশই বর্ধিত হচ্ছে যা ক্রমবর্ধমান
কী করতে হবে তা যে বুঝতে পারে না কিংকর্তব্যবিমূঢ়
ক্রমকে বজায় রেখে যথাক্রমে, ক্রমান্বয়ে
ক্ষণস্থায়ী প্রভা যার ক্ষণপ্রভা
ক্ষয়প্রাপ্ত হচ্ছে যা ক্ষীয়মাণ
ক্ষমা পাওয়ার যোগ্য ক্ষমার্হ
খুব শীত নয়, খুব গরমও নয় নাতিশীতোষ্ণ
খেয়া পার করে যে পাটনী
গণনার যোগ্য নয় যা নগণ্য
গবাদি পশুর পাল বাথান
গোপন করতে ইচ্ছুক জুগুপ্সু
গরুর ডাক রম্ভা
গমন করার ইচ্ছা জিগমিষা
গম্ভীর ধ্বনি মন্দ্র
ঘোড়ার ডাক হেষা
ঘোড়া রাখার জায়গা আস্তাবল
ঘৃণার যোগ্য ঘৃণ্য, ঘৃণার্হ

চ, জ

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

চট করে মেজাজ খারাপ করেন যিনি বদমেজাজী
চক্ষু লজ্জা নেই যার চশমখোর
চামড়ার কাজ বৃত্তি যার চর্মকার
চুষে খেতে হয় এমন চোষ্য
চিবিয়ে খেতে হয় যা চর্ব্য
চক্ষুর সম্মুখে চাক্ষুষ
চক্ষুর আড়ালে পরোক্ষ
চিরস্থায়ী নয় যা নশ্বর
চিরকালব্যাপী স্থায়ী চিরস্থায়ী
জলেও চরে স্থলেও চলে উভচর
জলে জন্মে যা জলজ
জন্ম থেকে অন্ধ জন্মান্ধ
জয়সূচক উৎসব জয়ন্তী
জয়লাভ করার ইচ্ছা জিগীষা
জয় করা কঠিন এমন দুর্জয়
জ্বলজ্বল করছে এমন জাজ্বল্যমান
জানার ইচ্ছা জিজ্ঞাসা
জয়ের জন্য যে উৎসব জয়োৎসব
জীবিত থেকেও মৃতের মতো জীবন্মৃত
জানতে ইচ্ছুক জিজ্ঞাসু
জানবার ইচ্ছা জিজ্ঞাসা

ত, থ, দ, ধ, ন

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

তপস্যার নিমিত্ত বন তপোবন
তীর নিক্ষেপে ওস্তাদ তীরন্দাজ
তর্কশাস্ত্রে পটু তার্কিক
ত্বরায় গমন করে যে ত্বরিতগামী
তুলা দ্বারা তৈরি তুলোট
থেমে থেমে চলার ভঙ্গি ঠমক
থই পাওয়া যায় না যেখানে অথৈ
দমন করা যায় না যাকে অদম্য
দাঁতে বিষ যার আশীবিষ
দার পরিগ্রহ করেননি যিনি অকৃতদার
দান করার যোগ্য দেয়
দুয়ের মধ্যে একটি অন্যতর
দ্বারে থাকে যে দৌবারিক
দর্শনশাস্ত্র জানেন যিনি দার্শনিক
দিবসের শেষভাগ অপরাহ্ণ
দিবসের মধ্যভাগ মধ্যাহ্ন
দিবসের প্রথমভাগ পূর্বাহ্ণ
দুগ্ধ হতে পোষ্য লাভ করে যে দুগ্ধপোষ্য
দুই নদীর মধ্যবর্তী স্থান দোয়াব
দুই সময়ের মিলনের মুহূর্ত সন্ধিক্ষণ
দুইবার জন্ম যার দ্বিজ
দর্শন করতে ইচ্ছুক দিদৃক্ষু
দেখার ইচ্ছা দিদৃক্ষা
দেহে, মনে ও কথায় কায়মনোবাক্যে
দেশের প্রতি প্রেম আছে যার দেশপ্রেমিক
দিনের আলো ও রাত্রির অন্ধকারের সন্ধিক্ষণ গোধূলি
দমন করা কষ্টকর যাকে দুর্দমনীয়
দূর ভবিষ্যৎ ভেবে দেখে না যে অদূরদর্শী
ধন জয় করেন যিনি ধনঞ্জয়
ধনুকের শব্দ টংকার
ধন্যবাদের যোগ্য ধন্যবাদার্হ
ধী শক্তির অধিকারী ধীমান
ধূলার মতো রঙ যার পাংশুল
নব প্রসূতা গাভী ধেনু
নদীর বালুকাময় তট সৈকত
নদী মাতা যে দেশের নদীমাতৃক
নতুন অন্নের উৎসব নবান্ন
নূপুরের ধ্বনি নিক্বণ
নাটকের পাত্রপাত্রী কুশীলব
নাই আনন্দ যার নিরানন্দ
ন্যায়শাস্ত্র জানেন যিনি নৈয়ায়িক
নিজেই পতি নির্বাচন করে যে স্বয়ংবরা
নিজেকে ধন্য মনে করে যে ধন্যম্মন্য
নিজেকে পণ্ডিত মনে করে যে পণ্ডিতম্মন্য
নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা
নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত অনাহৃত
নতুন বিবাহিত স্ত্রী নবোঢ়া
নৌকা চালায় যে নাবিক
নৌ বা নৌকা চলাচলের যোগ্য নাব্য

প, ফ, ব, ভ, ম

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

পট আঁকেন যিনি পটুয়া
পাঁজরের জোর কম যার ঊনপাঁজুরে
পরিমিত ব্যয় করে যে মিতব্যয়ী
পরিমিত কথা বলে যে মিতভাষী
পঁচিশ বছর পূর্তির জন্য যে উৎসব রজতজয়ন্তী
পশ্চাতে গমন করে যে অনুগামী

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/