সাধারণ জ্ঞান

জাতিসংঘ বিষয়ে সাজেশন ২০২৬ | ৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

জাতিসংঘ বিষয়ে সাজেশন ২০২৬
জাতিসংঘ বিষয়ে সাজেশন ২০২৬

জাতিসংঘ বিষয়ে সাজেশন ২০২৬ | ৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য জাতিসংঘ বিষয়ে বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে জাতিসংঘ বিষয়ে পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই জাতিসংঘ বিষয়ে সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

   জাতিপুঞ্জ

  • প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য গঠিত হয় জাতিপুঞ্জ।
  • প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
  • ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ২৮ জুন ১৯১৯।
  • জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
  • বিভাগ বা অঙ্গ ছিল ৩টি (অ্যাসেম্বলি, কাউন্সিল ও সচিবালয়)।
  • প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪২টি দেশ।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় জাতিপুঞ্জের স্থায়ী সদস্য ছিল ৩টি (ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন)।
  • দ্বিতীয় ও সর্বশেষ মহাসচিব ছিলেন ফ্রান্সের জোসেফ এভেনল।
  • সদর দপ্তর ছিল জেনেভা, সুইজারল্যান্ড।
  • জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ২০ এপ্রিল ১৯৪৬।

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি 

জাতিসংঘ

  • বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংঘ জাতিসংঘ।
  • জাতিসংঘ গঠনসংক্রান্ত আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় ১৪ আগস্ট ১৯৪১।
  • জাতিসংঘ সনদ কার্যকরী হয় ২৪ অক্টোবর ১৯৪৫।
  • জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫১টি।
  • প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয় ২৪ অক্টোবর।
  • ২৬ জুন ১৯৪৫ সালে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠার সময় জাতিসংঘের সদস্যভুক্ত হয় পোল্যান্ড।
  • জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ (ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন)।
  • জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ড।
  • জাতিসংঘ সদর দপ্তরের স্থপতি ডব্লিউ হ্যারিসন।
  • জাতিসংঘ সনদের রচয়িতা Archibald Macleish।
  • জাতিসংঘের পতাকা: হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে জাতিসংঘের প্রতীক।
  • জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
  • জাতিসংঘের অফিসিয়াল ভাষা ৬টি (ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি)।
  • জাতিসংঘের বাজেট ঘোষিত হয় দুবছরে একবার।
  • জাতিসংঘের সদস্য নয় যেসব দেশ: তাইওয়ান, ভ্যাটিকান, কসোভো এবং ফিলিস্তিন।
  • জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে ২১ ফেব্রুয়ারি ২০১৩ সালে।

সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/

তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি