আফ্রিকা মহাদেশের ভৌগোলিক পরিচিত বিষয়ে সাজেশন ২০২৬
৩য় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বাংলা আফ্রিকা মহাদেশের ভৌগোলিক পরিচিত বিষয়ে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে আফ্রিকা মহাদেশের ভৌগোলিক পরিচিত বিষয়ে পরীক্ষায় আসার মতো বাছাইকৃত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রস্তুতি যাচাইয়ের জন্য থাকছে অনুশীলনমূলক মডেল টেস্ট। যারা সরকারি চাকরির ৩য় শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাদের প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে এই সাজেশন সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার প্রস্তুতি এগিয়ে নিন।
সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/
আফ্রিকা মহাদেশ
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ— আফ্রিকা।
- আফ্রিকা মহাদেশের বৃহত্তম মরুভূমির নাম— সাহারা।
- আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম— নীলনদ।
- আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপ— মাদাগাস্কার।
- সর্বোচ্চ বিন্দু— মাউন্ট কিলিমাঞ্জারো (তানজানিয়া; ৫,৯৬৩ মিটার)।
- আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ— আলজেরিয়া (পূর্বে ছিল সুদান)।
- জনসংখ্যায় আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ— নাইজেরিয়া।
- আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ— ৫৪টি।
- অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো— আফ্রিকাকে।
- বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়— আফ্রিকা মহাদেশকে।
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
পূর্ব আফ্রিকা
- দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে— ৯ জুলাই ২০১১।
- দক্ষিণ সুদানের রাজধানী জুবা অবস্থিত— হোয়াইট নীল নদের তীরে।
- ‘Pearl of Africa’ বলা হয়— উগান্ডাকে।
- হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার উত্তর-পূর্বাংশে অবস্থিত— সোমালিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও জিবুতি।
- উগান্ডাকে ‘Pearl of Africa’ নামে অভিহিত করেন— উইনস্টন চার্চিল।
- যে শহরকে ‘City of flowering trees’ বলা হয়— হারারে।
মধ্য আফ্রিকা
- চ্যাদের নামকরণ করা হয়— চ্যাদ হ্রদের নাম থেকে।
- ‘Dead Heart of Africa’ বলা হয়— চ্যাদকে।
- মধ্য আফ্রিকার আয়তনে সর্ববৃহৎ দেশ— গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
উত্তর আফ্রিকা
- ‘গ্রিন বুক’ গ্রন্থের লেখক— কর্নেল মুয়াম্মার গাদ্দাফি।
- ‘শহীদী স্কয়ার’ (‘পূর্বনাম গ্রিন স্কয়ার’) অবস্থিত— ত্রিপোলি, লিবিয়া।
- ‘বেনগাজি’ যে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর— লিবিয়া।
- ‘তাহরিয়ার স্কয়ার’ অবস্থিত— কায়রো, মিসর।
- ইহুদি রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ— মিসর।
- মিসরের প্রধান গোয়েন্দা সংস্থার নাম— মুখবরাত।
দক্ষিণ আফ্রিকা অঞ্চল
- দক্ষিণ আফ্রিকার রাজধানী— ৩টি। মূল রাজধানী প্রিটোরিয়া (প্রশাসনিক), কেপটাউন (আইনসভা) ও ব্লুমফনটেন (বিচার বিভাগীয়)।
- বিশ্বের বৃহত্তম স্বর্ণখনি অবস্থিত— জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।
- দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি— নেলসন ম্যান্ডেলা।
- রোবেন দ্বীপে বন্দি থাকা অবস্থায় বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার প্রিজন নম্বর— ৪৬৬৬৪।
- আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) প্রতিষ্ঠিত হয়— ৮ জানুয়ারি ১৯১২।
- নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন— ১৯৯৩ সালে।
তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
পশ্চিম আফ্রিকা
- আফ্রিকার মুক্ত ভূমি বলা হয়— লাইবেরিয়াকে।
- ব্রিটিশ কলোনি থাকা অবস্থায় ঘানার নাম ছিল— গোল্ড কোস্ট।
- ঘানার প্রধান উপজাতি— আকান।
সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি জানতে ভিজিট করুন- https://infobangla24.com/category/job-news/govt-jobs/
